বড়লেখায় ক্বওমী মাদ্রাসা উন্নয়ন পরিষদের মেধাবৃত্তির পুরস্কার ও সনদ বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

বড়লেখায় ক্বওমী মাদ্রাসা উন্নয়ন পরিষদের মেধাবৃত্তির পুরস্কার ও সনদ বিতরণ

  • রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

Manual5 Ad Code

বড়লেখা ক্বওমী মাদ্রাসা উন্নয়ন পরিষদের ১৩ তম মেধাবৃত্তি পরীক্ষার মেধাস্থান অর্জনকারী ৮০ জন কৃতী শিক্ষার্থীকে বৃত্তির অর্থ ও সনদপত্র প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে নবপ্রতিষ্ঠিত হিলফুল ফুযুল নূরানী মাদ্রাসা পানিধারের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন আওলাদে রাসুল (সা.) হযরত সায়্যিদ হাসান আছজাদ মাদানী (ভারত)। পরে প্রধান অতিথি নবপ্রতিষ্ঠিত উক্ত হিলফুল ফুযুল নূরানী মাদ্রাসার শিক্ষার্থীদের ছবক (পাঠদান কার্যক্রম) দানের উদ্বোধন ও দোয়া মাহফিলে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

Manual8 Ad Code

বড়লেখা ক্বওমী মাদ্রাসা উন্নয়ন পরিষদের সভাপতি জামেয়া ইসলামীয়া দারুল উলুম আজিমগঞ্জ মাদ্রাসার মোহতামিম মাওলানা বদরুদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বড়খলা বশীরিয়া মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মেধাবৃত্তির পুরস্কারের নগদ অর্থ ও সনদ বিতরণের সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামীক ফাউন্ডেশনের উপপরিচালক শাহ নজরুল ইসলাম, আজিমগঞ্জ মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল কাদির, বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক সৈয়দ ছয়েফ আহমদ, পৌর কাউন্সিলর আলী আহমদ চৌধুরী জাহিদ, হিলফুল ফুযুল নূরানী মাদ্রাসার সভাপতি মহিদ আহমদ চৌধুরী, পরিচালক দিলোয়ার হোসেন সিদ্দিকী, বড়লেখা হাজীগঞ্জ বাজার কেন্দ্রিয় জামে মসজিদের খতিব মাওলানা রুহুল আমিন, হাকালুকি দারুল ফুরকান মাদ্রাসার মোহতামিম মাওলানা ফখরুল ইসলাম, নূরানী প্রশিক্ষক মাওলানা উবায়েদ উল্লাহ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!