কুলাউড়ায় কালের কণ্ঠের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলো শুভসংঘের বন্ধুরা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ায় কালের কণ্ঠের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলো শুভসংঘের বন্ধুরা

  • মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩

Manual4 Ad Code

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :: ব্যতিক্রমী আয়োজনে মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে মৌলভীবাজারের কুলাউড়ায় দৈনিক কালের কণ্ঠের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে কালের কণ্ঠ শুভসংঘ কুলাউড়া উপজেলা শাখার বন্ধুরা। মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুর ২টায় এ উপলক্ষে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের লংলা রাশিদিয়া শমসেরিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় শুভসংঘের উপজেলা শাখার সভাপতি উপাধ্যক্ষ মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহি উদ্দিন রিপনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুছ ছালেক। বিশেষ অতিথির বক্তব্য দেন রাশিদ আলী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্রস্থ কমিউনিটি নেতা আলহাজ¦ সৈয়দ জুবায়ের আলী, কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশন অব ইউএসএ ইনক্ এর সাধারণ সম্পাদক জাবেদ আহমদ, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সাবেক সভাপতি মোঃ মোক্তাদির হোসেন, কালের কণ্ঠ প্রতিনিধি ও শুভসংঘের উপদেষ্ঠা মাহফুজ শাকিল প্রমুখ।

Manual8 Ad Code

এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া থানার এস আই আব্দুর রহিম জিবান, কানাডা প্রবাসী সৈয়দ জাবেদ আলী, যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা আজিজুল ইসলাম, দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি এস আলম সুমন, শুভসংঘের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন আল সালোক, সাংগঠনিক সম্পাদক আজহার মুনিম শাফিন, সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম জুয়েল, দপ্তর সম্পাদক হিমেল রহমান প্রমুখ।

Manual2 Ad Code

অনুষ্ঠানের শুরুতে দোয়া পরিচালনা করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা সৈয়দ মোহাম্মদ আলী।

অনুষ্ঠানের প্রধান অতিথি কুলাউড়া থানার ওসি মোঃ আব্দুছ ছালেক বলেন, দেশের পাঠকপ্রিয় দৈনিক কালের কণ্ঠ সমাজের কল্যাণে, মানবতার সেবায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে আর্ত মানবতার সেবায় দেশ ও জাতির কল্যাণে যেভাবে কাজ করছে সেটি অত্যন্ত প্রশংসার দাবি রাখে। অতীত থেকে দেখে আসছি এই পত্রিকা সুবিধাবঞ্চিত মানুষের দুঃখ দুর্দশার চিত্র গুরুত্বসহকারে তুলে ধরে। কালের কণ্ঠ শুভসংঘ সমাজের অসহায় দুঃস্থ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। এছাড়া সমাজের ঝড়ে পড়া ও সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে শুভসংঘ কাজ করে যাচ্ছে। আজকের এই ব্যতিক্রমী আয়োজন দেখে বুঝা যায় তারা আর্তমানবতার সেবায় আত্মনিয়োগ থেকে সবসময় কাজ করে যাচ্ছেন।

Manual4 Ad Code

তিনি আরো বলেন, এই পত্রিকার প্রতিনিধিরা তাদের লেখনীতে সমাজের অসহায়-দুঃস্থ ও নিপীড়িত মানুষের কষ্টের কথা পত্রিকার মাধ্যমে গুরুত্বসহকারে তুলে ধরছেন। যার কারণে সমাজের মানুষ উপকৃত হচ্ছেন। আশা করছি শুভসংঘ আগামীতে এ ধরনের ভালো কাজের সাথে সবসময় নিয়োজিত থাকবে।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!