কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

  • বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া :: কুলাউড়া উপজেলার বরমচাল রেলস্টেশনের কাছে খাদিমপাড়া এলাকায় বুধবার ১৮ জানুয়ারি ট্রেনের নিচে কাটা পড়ে আলভী (১০) নামক এক শিশু মারা গেছে। সে খাদিমপাড়া গ্রামের সাবেক মেম্বার শামীম উদ্দিনের ছেলে। বরমচাল নন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র।

Manual8 Ad Code

স্থানীয় লোকজন ও রেলওয়ে পুলিশ জানায়, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্ত:নগর জয়ন্তিকা এক্সপ্রেস বরমচাল স্টেশন অতিক্রম করার পর খাদিমপাড়া শিশু আলভী ট্রেন দেখে রেললাইন অতিক্রম করার চেষ্টা করে। এসময় সে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

Manual8 Ad Code

খবর পেয়ে রেলওয়ে থানার এসআই রবিন খানের নেতৃত্বে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে যান এবং লাশ উদ্ধার করে নিয়ে আসেন।

Manual5 Ad Code

রেলওয়ে থানার এসআই রবিন খান জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে শিশুর লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!