কুলাউড়ায় শীতার্ত অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ১৬ ব্যাংকের প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ : ৪০ কৃষক পেলেন ৭৫ লাখ টাকার চেক শিক্ষার্থীদের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখালেন এমপি মাহফুজা সিদ্দিকা অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন চিলমারীর পিআইও অফিসের কর্মচারী কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে স্বাস্থ্য বিষয়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা মৎস্য সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে কাজ করছে সরকার : এমপি লুনা ছাতক উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন বড়লেখায় জাতীয় মৎস্য পক্ষে র‌্যালি আলোচনা সভা ও সম্মাননা প্রদান কমলগঞ্জে শিশু সুরক্ষা নিশ্চিতে ‘গুড নেইবারস বাংলাদেশ’ সিডিপির নেটওয়ার্ক ক্যাম্পেইন কমলগঞ্জে কিশোরী ধর্ষণের অভিযোগে ইউপি সদস্যসহ আটক ২ ছাতকে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত .

কুলাউড়ায় শীতার্ত অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ

  • বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩

Manual6 Ad Code
এইবেলা, কুলাউড়া :: সমাজে পিছিঁয়ে পড়া মানুষের কল্যানে কাজ করা আমাদের লক্ষ এই স্লোগানে কুলাউড়া উপজেলার পৃথিম পাশা ইউনিয়নের পৃথিম পাশা গ্রামে দরিদ্র অসহায় শীতার্ত মানুষের পাশে দাড়ালো পুওর ফাউন্ডেশন। অসহায় মানুষের মধ্যে দেড় শতাধিক কম্বল বিতরণ করা হয়।
১৮ জানুয়ারি বুধবার বিকেলে পৃথিম পাশা গ্রামে দুবাই প্রবাসী সালামত আলী, প্রবাসী আতিক, কাদির ও সামাজিক সংগঠন পুওর ফাউন্ডেশনের সহযোগিতায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
পুওর ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংবাদিক হাসান আল মাহমুদ রাজু পরিচালনায় ও পৃথিম পাশা ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান মাসুদ রানা আব্বাছের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পৃথিম পাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নওয়াব আলী বাকর খান।
বিশেষ অতিথির বক্তব্য দেন পৃথিম পাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ময়নুল ইসলাম পংকি, শিক্ষা বিষয়ক সম্পাদক মহি উদ্দিন জুয়েল, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক এস এম লুৎফুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক আব্দুল কাদির, সমাজ সেবক আব্দুল আহাদ ও রাজু।
এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নবীনলীগের সহ সভাপতি আলী আশরাফ তারা, জাবিদ হুসেন, ময়জুল, সুলতান, মারুফ প্রমুখ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!