কুলাউড়ায় শুদ্ধ সুরে কোরআন কণ্ঠ প্রতিযোগিতায় প্রথম হলেন দৃষ্টি প্রতিবন্ধী তাওহীদুল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০২ মে ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় এসপিকে ঘুষ দিতে গিয়ে আটক ২ জুড়ীতে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে বিজিবির খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান মে দিবসের চেতনায় মজুরি বৈষম্যের অবসান হয়নি নারী শ্রমিকদের ছাত‌কে প্রবাসীর পক্ষে স্থায়ী নিষেধাজ্ঞা: আদালতের আদেশে দুই দোকানঘর জব্দ কানাডাস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরন্টোর নির্বাচন : তুহিন-তানবীর-এজাজ পরিষদের পরিচিতি সভা কুলাউড়ায় ঝুঁকিপূর্ণ পরিবেশে স্কুলে পাঠদান হাকালুকিতে তলিয়ে গেছে ধান, ক্ষতিগ্রস্থদের পাশে বিএনপি নেতা মাছুম রেজা টানা বর্ষণ ও পাহাড়ি ঢল- বড়লেখায় বন্যার আশংকায় প্রস্তুত করা হয়েছে ২৩টি বন্যা আশ্রয়কেন্দ্র বড়লেখা এনসিসি ব্যাংকে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ কুলাউড়ায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

কুলাউড়ায় শুদ্ধ সুরে কোরআন কণ্ঠ প্রতিযোগিতায় প্রথম হলেন দৃষ্টি প্রতিবন্ধী তাওহীদুল

  • শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩

Manual5 Ad Code
এইবেলা, কুলাউড়া :: কুলাউড়া উপজেলার রবিরবাজারের নোবেল একাডেমিতে শুদ্ধ সুরে কোরআন কন্ঠ (ক্বিরাত) প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব সমাপ্ত হয়েছে।
এন এস ফাউন্ডেশনের আয়োজনে দক্ষিণ লংলার ৬ ইউনিয়নের প্রায় শতাধিক প্রতিযোগির অংশগ্রহণে এ প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করেন ২১ জন প্রতিযোগি। ১৯ জানুয়ারী বৃহস্পতিবার রাতে উক্ত প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে প্রথম স্থান অধিকার করেন গণকিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী দৃষ্টি প্রতিবন্ধী তাওহীদুল ইসলাম। দ্বিতীয় হন বাংলাটিলা দাখিল মাদ্রাসার শিক্ষার্থী মাহবুবুর রহমান সাফওয়ান ও তৃতীয় স্থান অধিকার করেন ফটিগুলি রহমতাবাদ মাদ্রাসার শিক্ষার্থী জিসান আহমদ।
সমাপনী অনুষ্টানে প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন মৌলভীবাজার-২ আসনের সাবেক এমপি নওয়াব আলী আব্বাছ খান।
এন এস ফাউন্ডেশনের পরিচালক বেলাল আহমদ খানের সভাপতিত্বে এবং বেলাল হাসান ও সৈয়দ হাবিবুন নুরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, রবিরবাজার ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল জব্বার, পৃথিমপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নবাব আলী বাকর খান, রবিরবাজার ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি মাসুক আহমদ, রবিরবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবু মোঃ নাসির উদ্দিন, সমাজ সেবক আব্দুস সালাম, মাওলানা ইয়াসিন আলী, বাবুল আহমদ প্রমুখ।
প্রতিযোগিতায় পৃথিমপাশা,কর্মধা, রাউৎগাঁও, হাজিপুর, শরিফপুর ও টিলাগাঁও ইউনিয়নের বিভিন্ন মাদ্রাসার শতাধিক শিক্ষার্থীরা অংশ নেন।
কোরআন কন্ঠ প্রতিযোগিতায় ১ম স্থান বিজয়ী দৃষ্টি প্রতিবন্ধী তাওহিদুল ইসলাম নগদ ১০ হাজার টাকা, ২য় স্থান বিজয়ী মাহবুবুর রহমান সাফওয়ান ৭ হাজার টাকা, ৩য় স্থান বিজয়ী জিসান আহমদ ৫ হাজার টাকা এবং চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারী ২১ প্রতিযোগীকে শুভেচ্ছা উপহার ১ হাজার টাকা, ক্রেস্ট এবং সম্মাননা স্মারক প্রদান করা হয় আয়োজকদের পক্ষ থেকে।
প্রতিযোগিতার সমাপনী পর্বে সুমধুর সুরে কোরআন তিলাওয়াত করেন জাতীয় পুরস্কার প্রাপ্ত ক্বারী মাওলানা আব্দুল্লাহ আল মামুন, সবুজকুঁড়ি ইসলামি শিল্পী গোষ্ঠীর পরিচালক ক্বারী সাইফুল ইসলাম, রাহে মদিনা ইসলামি শিল্পী গোষ্ঠীর সহ পরিচালক ক্বারী নিজাম উদ্দিন। নাশিদ পরিবেশন করেন হাফিজ ফারহান আহমদ প্রমুখ।
এন এস ফাউন্ডেশনের চেয়ারম্যান সারওয়ার খান বাবলু জানান, কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে প্রথম বারের মতো শুদ্ধসুরে কোরআন শিখনের জন্য দেশ ও প্রবাসের বিভিন্ন ব্যক্তিবর্গের সার্বিক সহযোগিতায় এই প্রতিযোগীতার আয়োজন করি ।   উক্ত প্রতিযোগীতার মাধ্যমে শিক্ষার্থীরা কোরআন শিক্ষা গ্রহণে আরও বেশি উৎসাহী হবেন বলে আমরা আশাবদী।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!