কমলগঞ্জে বনে নির্ভরশীলদের জীবিকায়নে চেক প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ

কমলগঞ্জে বনে নির্ভরশীলদের জীবিকায়নে চেক প্রদান

  • রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জের রাজকান্দি রেঞ্জে টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পের আওতায় বনের উপর নির্ভরশীল পরিবারের সদস্যদের জীবিকায়নের বিকল্প আয়ের ব্যবস্থা করার জন্য ২৮ জনকে জীবিকা উন্নয়ন তহবিলের (এলডিএফ) চেক প্রদান করা হয়েছে। রোববার দুপুরে উপজেলার রাজকান্দি রেঞ্জের আদমপুর বিট অফিসে চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজকান্দি রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ নাজমুল আলম।

Manual6 Ad Code

আদমপুর বনবিট কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেসরকারি সংস্থা সিএনআরএস’র প্রতিনিধি মোঃ জাফর আলম ভূঁইয়া ও নজরুল আহমেদ। অনুষ্ঠানে জীবিকা উন্নয়ন তহবিলের মোট ২৮ জনকে ৪ লাখ ৫৯ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

Manual4 Ad Code

রাজকান্দি রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ নাজমুল আলম বলেন, ‘প্রথম ধাপে ২৮ জনকে মোট ঋণের ৬০ শতাংশ প্রদান করা হয়েছে। ধাপে ধাপে রেঞ্জের সকল বিটে এ ঋণ বিতরণ চলমান থাকবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!