কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় দুই হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ ও সার বিতরণ বড়লেখায় ঋণগ্রস্থের হতাশায় বিষপানে যুবকের মৃত্যু জুড়ীতে সিটি ব্যাংক শাখার উদ্বোধন কুলাউড়ায় প্রবাসীর জমি জবর দখলের চেষ্টা : আতঙ্কে প্রবাসী পরিবার সি‌লেট সুনামগঞ্জ ও‌ গো‌বিন্দগঞ্জ ছাতক সড়ক-ময়লার ভাগাড়ে জলাবদ্ধতা : দুর্ভোগ কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় পাওয়া গেল চা শ্রমিক যুবকের লাশ বড়লেখায় কমিউনিটি সেন্টারে চুরি : মালামাল উদ্ধার চোর গ্রেফতার বিশ্ব বাবা দিবস: সকল বাবাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী

কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

  • রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩

Manual2 Ad Code
এইবেলা, কুলাউড়া:: মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে৷ খবর পেয়ে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
রোববার (৫ ফেব্রুয়ারী) সকালে কুলাউড়া-সিলেট রেললাইনের পরিনগর এলাকায় রেললাইনের উপর লাশ দেখতে পেয়ে কুলাউড়া রেলওয়ে থানায় খবর দেন স্থানীয়রা। পরে সকাল আনুমানিক আটটায় অজ্ঞাত ওই ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, কিছুদিন থেকে নিহত যুবক কুলাউড়া পৌর এলাকার পরিনগর এলাকায় ঘুরাঘুরি করছিলেন। তার চলাফেরায় মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করছেন অনেকেই । রোববার সকালে রেললাইনে কাটা পড়া তার মরদেহ দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন।
কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ জাহানারা বেগম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেট গামী উপবন এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!