বড়লেখার সুজানগর ইউপি চেয়ারম্যান বদরুলকে দুবাইয়ে নাগরিক সংবর্ধনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

বড়লেখার সুজানগর ইউপি চেয়ারম্যান বদরুলকে দুবাইয়ে নাগরিক সংবর্ধনা

  • রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩

Manual4 Ad Code

বিশেষ প্রতিনিধি :

বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের চেয়ারম্যান বদরুল ইসলামকে দুবাইয়ে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। গত ২ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের দেইরা দুবাইয়ের পার্ল ক্রীক হোটেলে সুজানগরের দুবাই প্রবাসীরা এই সংবর্ধনা সভার আয়োজন করেন।

দুবাই প্রবাসী প্রবীণ ব্যবসায়ি হাজী আব্দুল ওয়াদুদ মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা সভায় সংবর্ধিত অতিথির বক্তব্যে ইউপি চেয়ারম্যান বদরুল ইসলাম, শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্যসহ নাগরিক সেবার উন্নয়নে ও সুজানগর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন গঠনে সর্বস্তরের ইউনিয়নবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেন। এছাড়াও তিনি সুজানগরের উন্নয়নে সহায়তা ও দিক নির্দেশনা প্রদানের জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন এমপির প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Manual1 Ad Code

এসময় প্রবাসীরা তাদের (প্রবাসীদের) জাতীয় পরিচয়পত্র সেবা দ্রুত প্রদানের ব্যাপারে সরকারের উচ্চ মহলের দৃষ্ঠি আকর্ষণ করেন। সুজানগরে একটি হাসপাতাল স্থাপনের প্রস্তাব করেন এবং জরুরী রোগীদের সেবায় একটি এম্বুলেন্স দান করেন।

Manual4 Ad Code

৫২ টিভির বার্তা সম্পাদক তৃষা সেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমিরাতে গোল্ডেন ভিসাপ্রাপ্ত ব্যবসায়ি আব্দুল মজিদ মুজিব, ব্যবসায়ি ওহিদুজ্জামান বাবুল, আহমেদ রিয়াজ, অবদুল হামিদ, হাজী বদরুল ইসলাম, শরীফুজ্জামান শরীফ, ফখরুল ইসলাম, রাসেল আহমদ, শিপন আহমদ, আতিকুর রহমান, ৭১ টেলিভিশনের আমিরাত প্রতিনিধি লুৎফুর রহমান, শাহীন আহমদ প্রমুখ।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!