কুলাউড়ায় সুবিধাবঞ্চিত শিশুরা পেল শিক্ষা উপকরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় দুই হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ ও সার বিতরণ বড়লেখায় ঋণগ্রস্থের হতাশায় বিষপানে যুবকের মৃত্যু জুড়ীতে সিটি ব্যাংক শাখার উদ্বোধন কুলাউড়ায় প্রবাসীর জমি জবর দখলের চেষ্টা : আতঙ্কে প্রবাসী পরিবার সি‌লেট সুনামগঞ্জ ও‌ গো‌বিন্দগঞ্জ ছাতক সড়ক-ময়লার ভাগাড়ে জলাবদ্ধতা : দুর্ভোগ কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় পাওয়া গেল চা শ্রমিক যুবকের লাশ বড়লেখায় কমিউনিটি সেন্টারে চুরি : মালামাল উদ্ধার চোর গ্রেফতার বিশ্ব বাবা দিবস: সকল বাবাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী

কুলাউড়ায় সুবিধাবঞ্চিত শিশুরা পেল শিক্ষা উপকরণ

  • শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩

Manual1 Ad Code
এইবেলা, কুলাউড়া ::  কুলাউড়ায় বেগম রোকিয়া কল্যাণ ট্রাস্টের আয়োজনে অসহায় ও হতদরিদ্র পথশিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান ‘আলোর পাঠশালা’র শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
আয়োজকদের মায়ের নামে প্রতিষ্ঠিত বেগম রোকিয়া কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে কুলাউড়া রেলস্টেশন এলাকায় আলোর পাঠশালা স্কুলের পথশিশুদের মাঝে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
ট্রাস্টের চেয়ারম্যান ও সাবেক পৌর কাউন্সিলর মো. মতিউর রহমান মতইয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকার। তাঁর বক্তব্যে তিনি বলেন, কোমলমতি পথশিশুদের পাশে দাঁড়ানো এক মহৎ কাজ। এ কাজে যারাই এগিয়ে আসে তারাই প্রকৃত সমাজসেবী।
তিনি ট্রাস্টের পক্ষ থেকে সমাজের অবহেলিত পথশিশুদের স্কুল ব্যাগসহ শিক্ষা উপকরণ বিতরণের উদ্যোগকে অভিনন্দন জানিয়ে জনহিতকর কাজে তাদের অবদান অব্যাহত রাখার আহবান জানান। স্বাগত বক্তব্য রাখেন ইউএনওর শিশুপুত্র জাবির মাহমুদ।
ট্রাস্টের প্রধান পরিচালক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখইয়ের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী ফজলুল হক খান সাহেদ, কুলাউড়া থানার এসআই এনামুল হক, ভারপ্রাপ্ত  রেলস্টেশন মাস্টার মো. রুমান আহমদ, মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল বাংলাদেশের রিজিওন্যাল অফিসার ফুয়াদ আহমদ তায়েফ, পৌর তালামীয সম্পাদক আব্দুস সামাদ, পাঠশালার শিক্ষক রুবেল আহমদ প্রমুখ।
ট্রাস্টের প্রধান পরিচালক আতিকুর রহমান আখই জানান, তাঁর মায়ের নামের ট্রাস্টের উদ্যোগে পথশিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান ‘আলোর পাঠশালা’র অনাথ, অসহায় ও হতদরিদ্র অর্ধশতাধিক শিক্ষার্থীর মধ্যে স্কুল ব্যাগ, খাতা-কলম, পেন্সিল, রাবার ও কাঠারসহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!