করোনায় আক্রান্ত পরিবেশমন্ত্রীর সুস্থতা কামনায় বড়লেখায় মিলাদ ও দোয়া – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

করোনায় আক্রান্ত পরিবেশমন্ত্রীর সুস্থতা কামনায় বড়লেখায় মিলাদ ও দোয়া

  • বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০

Manual1 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual5 Ad Code

মৌলভীবাজার-১ আসনের চার বারের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী মো. শাহাব উদ্দিন করোনা আক্রান্ত হয়ে বুধবার ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হয়েছেন। তার সুস্থতা কামনায় বড়লেখা উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও সহযোগী সংগঠন বৃহস্পতিবার মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করেছে।

Manual6 Ad Code

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ ও ইউএনও মো. শামীম আল ইমরানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা জাকির হোসেন। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্মদীপ বিশ্বাস, উপজেলা প্রকৌশলী সামছুল হক ভুইয়া, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আশরাফুল আলম খান, মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান, সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পৌরসভা মিলনায়তনে পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন এমপির সুস্থতা কামনায় আলোচনা সভা, মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

দোয়া মাহফিলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, যুগ্ম সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক কাউন্সিলার আব্দুল মালিক ঝুনু, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেনসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!