শমশেরনগর গোল্ডকাপ ফুটবল: ট্রাইবেকারে মাস্টার্ড ফুটবল একাডেমি ফেঞ্চুগঞ্জের জয়লাভ  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীমঙ্গলে তরুণ সংগঠকদের কর্মশালায় সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার আত্রাইয়ে এমপি রেজাউল ইসলাম রেজুকে সংবর্ধনা কমলগঞ্জে শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বড়লেখায় তিন বিএনপি নেতাসহ ৫ জনের ওপর সন্ত্রাসী হামলায় পৃথক মামলা জুড়ীতে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল হাকালুকির ‘হাওরখাল’ বিল- সিন্ডিকেট ভাঙ্গায় পুনঃনিলামে সরকারের রাজস্ব আয় বাড়ল প্রায় ৩৮ লাখ টাকা অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা

শমশেরনগর গোল্ডকাপ ফুটবল: ট্রাইবেকারে মাস্টার্ড ফুটবল একাডেমি ফেঞ্চুগঞ্জের জয়লাভ 

  • শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর স্থায়ী গোল্ডকাপ ফুটবল ২০২৩ এ উদ্বোধনী খেলায় ট্রাইবেকারে ৪-৩ গোলে মাস্টার্ড ফুটবল একাডেমি ফেঞ্চুগঞ্জ গ্রেটার কামাল বাজার স্পোর্ট ডেভেলপমেন্টকে পরাজিত করে। শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় শমশেরনগর চা বাগান মাঠে  এ খেলা অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

শমশেরনগর খেলোয়াড় কল্যাণ সমিতির  আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সাংসদ উপাধ্যক্ষ ড. এম এ শহীদ। আব্দুল মছব্বিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গ্রীসে বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমদ, সাবেক অতিরিক্ত সচিব মাসুদ আহমদ,  কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন, কমলগঞ্জ  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো জুয়েল আহমেদ, মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি মোসাদ্দেক আহমেদ ও কমলগঞ্জ দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ প্রমুখ।

মোট ১৬ টি দল নিয়ে এবার শমশেরনগর স্থায়ী গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা ২০২৩ শুরু হয়েছে।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!