কুলাউড়ায় দৈনিক যুগান্তরের ২ যুগপূর্তি উদযাপন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ায় দৈনিক যুগান্তরের ২ যুগপূর্তি উদযাপন

  • বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩

Manual6 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার যুগান্তরের ২ যুগপূর্তি উদযাপন করা হয়েছে। যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে এ উপলক্ষ্যে প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা আলোচনা সভা ও যুগান্তরের স্বপ্নদ্রষ্টা প্রয়াত চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের আত্মার মাগরিফরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

যুগান্তর স্বজন সমাবেশে সভাপতি কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্রাচার্য্য সজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল জলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন প্রেসক্লাব কুলাউড়ার প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক আমাদের নতুন সময়ের স্টাফ রিপোর্টার স্বপন কুমার দেব রতন, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি ও যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, সিনিয়র সহ-সভাপতি ও নয়া দিগন্ত প্রতিনিধি ময়নুল হক পবন, দিনকাল প্রতিনিধি মোক্তাদির হোসেন, সাংবাদিক সমিতির সভাপতি ও ইনকিলাব প্রতিনিধি নাজমুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ও সময়ের আলোর জেলা প্রতিনিধি সাইদুল হাসান সিপন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও মানব জমিন প্রতিনিধি আলাউদ্দিন কবির এবং সাধারণ সম্পাদক ও যায়যায়দিন প্রতিনিধি আব্দুল আহাদ, শহীদুল ইসলাম তনয়, প্রিয় কুলাউড়ার সম্পাদক একেএম জাবের, আজকের পত্রিকার প্রতিনিধি সুমন আলম, কালের কন্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, কালবেলা প্রতিনিধি মহি উদ্দিন রিপন ও স্বজন আবুল কালাম প্রমুখ।

বক্তারা বলেন, সত্যের প্রতি অবিচল বলেই সকল শ্রেণির পাঠকের কাছে প্রিয় যুগান্তর। ২ যুগের এই পথ পরিক্রমায় যুগান্তরের তৃণমুলের মানুষের যে আস্থা ও বিশ্বাস ছিলো আজও তা অটুট আছে। ধারাবাহিকতা ধরে রাখতে অনুসন্ধানী সাংবাদিকতা ও সংবাদের প্রতি গুরুত্ব দেয়ার আহ্বান জানান বক্তারা।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!