মক্কায় মারা গেলেন কুলাউড়ার পাখি মিয়া – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

মক্কায় মারা গেলেন কুলাউড়ার পাখি মিয়া

  • মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩

Manual8 Ad Code

এইবেলা,  কুলাউড়া ::

পবিত্র ওমরাহ হজ্জপালন শেষে মক্কা থেকে মদিনায় জিয়ারতে যাওয়ার উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছিলেন কুলাউড়ার আবদুল কাইয়ুম (পাখি মিয়া)। হোটেল থেকে বের হওয়ার আগে হঠাৎ স্ট্রোক করে মারা যান তিনি। সোমবার (২০ ফেব্রুয়ারি) সৌদির স্থানীয় সময় বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। আবদুল কাইয়ুম উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের মৌলভীগাঁও (লন্ডনি বাড়ির) বাসিন্দা। তিনি কুলাউড়া সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন।

Manual7 Ad Code

আবদুল কাইয়ুমের চাচাতো ভাই লিটন আহমদ জানান, তাঁর ভাই ও ভাবি গত ১৩ ফেব্রুয়ারি পবিত্র ওমরাহ্ হজপালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান। সোমবার দুপুরে পবিত্র ওমরাহ হজপালন শেষে মহানবীর রওজা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে মক্কা থেকে মদিনা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তাঁরা। হোটেল থেকে বের হওয়ার ঠিক আগ মুহুর্তে হঠাৎ বুকে প্রচন্ড ব্যাথা অনুভব করেন তিনি। দ্রুত অন্যান্য হজ্জ সঙ্গীরা এসে দেখেন তিনি মৃত্যুবরণ করেছেন।

Manual5 Ad Code

ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমদুদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!