নতুন পুলিশ ফাঁড়ি হচ্ছে কুলাউড়ার টিলাগাঁওয়ে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

নতুন পুলিশ ফাঁড়ি হচ্ছে কুলাউড়ার টিলাগাঁওয়ে

  • বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়ার উপজেলার টিলাগাঁও ইউনিয়নে অপরাধ কর্মকান্ড রোধে নতুন পুলিশ ফাঁড়ি স্থাপনের ঘোষণা দিয়েছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। বৃহস্পতিবার দুপুরে উপজেলার টিলাগাঁও ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে কমিউনিটি পুলিশিং সভায় স্থানীয়দের দাবির প্রেক্ষিতে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন এসপি মোহাম্মদ জাকারিয়া।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মালিকের সভাপতিত্বে ও টিলাগাঁও প্রবাসী সামাজিক সংগঠনের সমন্বয়ক সেলিম আহমদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দিপংকর ঘোষ, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুছ ছালেক, টিলাগাঁও প্রবাসী সামাজিক সংগঠনের সমন্বয়ক সৈয়দ আব্দুছ শহীদ, দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি মাহফুজ শাকিল প্রমুখ।

Manual5 Ad Code

স্থানীয়দের সাথে আলাপকালে জানা গেছে, টিলাগাঁও ইউনিয়ন উপজেলার দক্ষিণাঞ্চলের ৫টি ইউনিয়নের মধ্যবর্তী স্থান হওয়ায় এবং পার্শ্ববর্তী কমলগঞ্জ উপজেলা ও মৌলভীবাজার সদরের সাথে সহজে বিকল্প সড়কে যোগাযোগ ব্যবস্থা রয়েছে। এজন্য এ ইউনিয়নের বাঘেরটিকিসহ আশেপাশে বিভিন্ন বাড়িতে ডাকাতি সংঘটিত হয়। সীমান্ত থেকে পাচার করে নিয়ে এসে মাদক চোরাকারবারীরা দীর্ঘদিন ধরে নিরাপদ রুট হিসেবে টিলাগাঁও এলাকাকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করে আসছে। উপজেলা শহর থেকে প্রায় ১৫-২০ কিলোমটিার দুরত্বে সীমান্তবর্তী হাজীপুর, শরীফপুর, কর্মধা, পৃথিমপাশা ও টিলাগাঁও ইউনিয়নের অবস্থান। এ জন্য পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অপরাধিরা অপরাধ কর্মকা- ঘটিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। রাতে টানা টহল দিতে পুলিশের অনেক বিড়ম্বনায়ও পড়তে হয়। এলাকার অপরাধ কর্মকান্ড রোধে স্থানীয় বাসিন্দা ও ওই এলাকার প্রবাসীদের দীর্ঘদিনে দাবি ছিলো একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের।

Manual3 Ad Code

বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মালিকসহ এলাকার সচেতন মহল প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানান। বৃহস্পতিবার কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথি জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার কাছে উপস্থিত বক্তারা পুলিশ ফাঁড়ি স্থাপনের গুরুত্ব তুলে ধরেন। এরই প্রেক্ষিতে পুলিশ সুপার ওই এলাকার ইউনিয়ন পরিষদের ভূমিতে অস্থায়ী একটি ফাঁড়ি স্থাপনের ঘোষণা দেন। এ ছাড়া আগামীতে সেখানে স্থায়ীভাবে পুলিশ ফাঁড়ি স্থাপনের জন্য সকল প্রয়োজনী পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন। স্থানীয় বাসিন্দা ও প্রবাসিদের সহযোগিতায় পুলিশ ফাঁড়ির জন্য গৃহ নির্মাণ করা হবে বলে জানান ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মালিক।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!