কমলগঞ্জে সেচযন্ত্র ও সেলাই মেশিন বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় নিসচা’র উদ্যোগে নিয়মিত হেলমেট পরিধানকারি মোটরসাইকেল আরোহীদের সম্মাননা পাওনা পরিশোধের পর কথা কাটাকাটি- বড়লেখায় চা দোকানির রডের আঘাতে টেইলার খুন আত্রাইয়ে অর্ধশতাধিক গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল আহসানগঞ্জ রেলস্টেশন থেকে  উদ্ধারকৃত ২ শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ কুড়িগ্রামে মাতৃ নবজাতক শিশ কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সিলেট–গোবিন্দগঞ্জ সড়কে ২২ কোটি টাকার কাজে ধীরগতি  অনিয়মের অভিযোগ কুলাউড়ায় মাসব্যাপী বানিজ্য মেলা নিয়ে ক্ষুব্ধ ব্যবসায়ী সমিতি : মেলা বন্ধের দাবিতে জরুরি সভা কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা- গ্রাম আদালত শক্তিশালী করার তাগিদ বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিহত করছে বিজিবি

কমলগঞ্জে সেচযন্ত্র ও সেলাই মেশিন বিতরণ

  • বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::  মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষকদের মধ্যে উপজেলার ৮টি কৃষক গ্রুপকে ৮টি ডিজেল চালিত সেচযন্ত্র বিতরণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) এলাকার সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপির বিশেষ বরাদ্ধের আওতায় প্রশিক্ষিত উপকারভোগী ২০টি পরিবারকে একটি করে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

Manual1 Ad Code

বুধবার বিকাল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে পৃথক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোসাহীদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড, আব্দুস শহীদ এমপি।

Manual8 Ad Code

বিশেষ অতিথি ছিলেন উপজেলা উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছলম ইকবাল মিলন, সাবেক সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, উপজেলা কৃষি কর্মকর্তা (চ:দা:) মো: রেজাউল করিম, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শাহেদা আক্তার প্রমুখ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews