নাগেশ্বরীর কচাকাটায় বসত বাড়িতে গাঁজার চাষ ! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

নাগেশ্বরীর কচাকাটায় বসত বাড়িতে গাঁজার চাষ !

  • বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩

Manual8 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটায় ৮ কেজি ৩শ গ্রাম ওজনের একটি গাঁজার গাছসহ রুবেল মিয়া (৩৮) নামের একজনকে আটক করেছে কচাকাটা থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করছেন কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা। এর আগে বুধবার রাতে তাকে তার নিজ বাড়ি থেকে গাঁজার গাছসহ আটক করা হয়।
আটককৃত রুবেল কচাকাটার জালির চর এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। পুলিশ জানায়, দীর্ঘ দিন থেকে রুবেল বাড়িতে গাঁজার গাছ চাষ করে আসছে।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে ৮ কেজি ৩শ গ্রাম ওজনের একটি গাঁজার গাছসহ তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে । মামলা নং- ৯।
ওসি জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। দুপুরের দিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!