কমলগঞ্জে ১ম আন্তর্জাতিক চা জনগোষ্ঠী ভাষা ও সংস্কৃতি উৎসব রোববার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কমলগঞ্জে ১ম আন্তর্জাতিক চা জনগোষ্ঠী ভাষা ও সংস্কৃতি উৎসব রোববার

  • শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: চা বাগানের ভাষা-সংস্কৃতির সংরক্ষণ ও বিকাশের লক্ষ্যে ১ম আন্তর্জাতিক চা জনগোষ্ঠী ভাষা ও সংস্কৃতি উৎসব-২০২৩ রোববার (২৬ ফেব্রুয়ারি) মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগান কেন্দ্রীয় ফুটবল মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে। শমশেরনগর, আলীনগর ও চাতলাপুর চা বাগানের (ফাঁড়িসহ) চা শ্রমিকবৃন্দের আয়োজনে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ উৎসব অনুষ্ঠিত হবে। উৎসবে বাংলাদেশ, ভারত, নেপাল, কেনিয়ার বিভিন্ন বিদ্যালয়ের ভাষা-সংস্কৃতি বিষয়ক বিভাগের অধ্যাপক ও গবেষক, সংসদ সদস্য, দেশবরেণ্য কবি-সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ ভাষা ও সংস্কৃতিমনা ব্যক্তিবর্গ উপস্থিত থাকার কথা রয়েছে।

Manual3 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছেন সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভপিতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি। অনুষ্ঠানের ২য় অধিবেশনে রোববার বিকাল ৪টায় মুক্ত সাংস্কৃতিক পরিবেশন করবেন ভারতের মুম্বাইয়ের ড. রাজেশ বৈঠে।

Manual6 Ad Code

আন্তর্জাতিক চা জনগোষ্ঠী ভাষা ও সংস্কৃতি উৎসবে চা বাগানে বসবাসরত সকল চা জনগোষ্ঠীকৈ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী হিসেবে গেজেটভুক্ত করা, চা বাগানের ভাষা ও সংস্কৃতির যথাযথ সংরক্ষণ ও বিকাশের জন্য “সংস্কৃতি একাডেমি” প্রতিষ্ঠা ও চা বাগানের মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালু করার দাবী জানানো হবে।

অনুষ্ঠান আয়োজনের সমন্বয়কারী কানিহাটি চা বাগানের চা শ্রমিক নেতা ও মাসিক চা মজদুর সম্পাদক সীতারাম বীন অনষ্ঠান সফল করতে সংশ্লিষ্ট সকলের উপস্থিতি কামনা করেন।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!