কমলগঞ্জে নিংতম কাং টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীমঙ্গলে তরুণ সংগঠকদের কর্মশালায় সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার আত্রাইয়ে এমপি রেজাউল ইসলাম রেজুকে সংবর্ধনা কমলগঞ্জে শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বড়লেখায় তিন বিএনপি নেতাসহ ৫ জনের ওপর সন্ত্রাসী হামলায় পৃথক মামলা জুড়ীতে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল হাকালুকির ‘হাওরখাল’ বিল- সিন্ডিকেট ভাঙ্গায় পুনঃনিলামে সরকারের রাজস্ব আয় বাড়ল প্রায় ৩৮ লাখ টাকা অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা

কমলগঞ্জে নিংতম কাং টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩

Manual7 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরি কাং ফেডারেশনের উদ্যোগে ‘নিংতম কাং টুর্ণামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার উপজেলার আদমপুর ইউনিয়নের নয়াপত্তনস্থ কাংশং এ অনুষ্ঠিত পুরুষদের ফাইনাল খেলায় লাইনিংথৌ কাংখুৎ শিবগঞ্জ, সিলেট ১৩- ১১ পয়েন্টে গোপাল দেব কংখুৎ, মণিপুরি পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন এবং মহিলাদের খেলায় নংদোনলেইমা কাংখুৎ, নয়াপত্তন ৭-৫ পয়েন্টে রাধাগবিন্দ কাংখুৎ, মঙ্গলপুরকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

Manual1 Ad Code

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে মণিপুরি নিংতম কাং টুর্ণামেন্টের আহ্বায়ক থোঙাম নবকুমার সিংহের সভাপতিত্বে ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক অওয়াংতাবম সমরেন্দ্র এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্ণালী দেব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. রইছ আল রেজওয়ান, কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমদ, আদমপুর ইউপি চেয়ারম্যান মো: আবদাল হোসেন, আলীনগর ইউপি চেয়ারম্যান নিয়াজ মুর্শেদ রাজু, মণিপুরি সাহিত্য সংসদের সভাপতি কবি এ. কে. শেরাম, মণিপুরি কালচারাল কমপ্লেক্সের আহ্বায়ক জয়ন্ত কুমার সিংহ, মণিপুরি কাং ফেডারেশনের সভাপতি ইবুংহাল সিংহ শ্যামল প্রমুখ।

Manual1 Ad Code

এবারের নিংতম কাং টুর্ণামেন্ট প্রতিবছরের মত পুরুষ ও মহিলাকে ২টি ভাগে বিভক্ত করা হয়। পুরুষের ৮টি দল ও মহিলার ৫টি দল অংশগ্রহণ করছে।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!