বড়লেখার ব্লু-বার্ড কেজি স্কুলের শতভাগ শিক্ষার্থীর টেলেন্টপুলে বৃত্তি লাভ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

বড়লেখার ব্লু-বার্ড কেজি স্কুলের শতভাগ শিক্ষার্থীর টেলেন্টপুলে বৃত্তি লাভ

  • বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

বড়লেখা উপজেলার কাঠালতলী ব্লু-বার্ড কিন্ডার গার্টেন (কেজি) স্কুলের ২০২২ সালের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শতভাগ শিক্ষার্থী টেলেন্টপুলে প্রাথমিক বৃত্তি অর্জন করেছে। প্রতিষ্ঠালগ্ন থেকে এই প্রতিষ্ঠানটি ভাল ফলাফল অর্জনের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে।

Manual6 Ad Code

টেলেন্টপুলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীরা হলো- মো. ফাহি হাসান, শাহরিয়ার রাহিব, আদিব আহমদ, নুরা সাইফ, সূবর্ণা মোস্তফা প্রমি, ফাহমিদা আক্তার খাদিজা, তারনিম লতিফ ও মিথিলা দেবনাথ মৌমি।

স্কুলের প্রিন্সিপাল মো. শাহেদ আহমদ জানান, প্রতিষ্ঠানের সভাপতি নাজমুল ইসলামের দিক নির্দেশনায় অভিজ্ঞ শিক্ষক মন্ডলী অত্যন্ত যত্নসহকারে শিক্ষার্থীদের পাঠদান করায় প্রতিটি পরীক্ষায় শিক্ষার্থীরা ভাল ফলাফল অর্জন করছে। ব্লু-বার্ড কিন্ডার গার্টেনটি প্রতিষ্ঠা লগ্ন থেকে ভাল ফলাফল অর্জনের ধারাবাহিকতা রক্ষা করে চলেছে। এক্ষেত্রে অভিভাবকদেরও বিশেষ অবদান রয়েছে।

Manual3 Ad Code

স্কুল পরিচালনা কমিটির সভাপতি নাজমুল ইসলাম জানান, অভিভাবকদের নিকট থেকে যে প্রতিশ্রুতি নিয়ে তাদের সন্তানকে স্কুলে ভর্তি করা হয়, পরীক্ষা শেষে শিক্ষার্থীরা ভাল ফলাফল অর্জন করলে ধরে নেন সেই প্রতিশ্রুতি তারা পুরণ করতে পেরেছেন। এতে সবারই আনন্দ লাগে। তার স্কুলের শতভাগ শিক্ষার্থী টেলেন্টপুলে প্রাথমিক বৃত্তি অর্জন করায় তিনি মেধাবী শিক্ষার্থী, শিক্ষক মন্ডলী ও অভিভাবকদের ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!