কুলাউড়ায় মেয়রের কাছে বিচার চাওয়ায় প্রবাস ফেরৎ যুবকের উপর সন্ত্রাসী হামলা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়ায় মেয়রের কাছে বিচার চাওয়ায় প্রবাস ফেরৎ যুবকের উপর সন্ত্রাসী হামলা

  • শনিবার, ৪ মার্চ, ২০২৩

Manual6 Ad Code

এইবেলা, কুলাউড়া :: কুলাউড়া পৌর এলাকার দক্ষিণ লস্করপুর গ্রামের প্রবাস ফেরৎ সাজ্জাদুর রহমানের (৪০) এর উপর সন্ত্রাসী হামলা হয়েছে। পৌর মেয়রের কাছে বিচারপ্রার্থী হওয়ায় সন্ত্রসাীরা ক্ষিপ্ত হয়ে হামলা চালিয়ে গুরুতর আহত করেছে ওই প্রবাসীকে বলে অভিযোগে জানা গেছে।

Manual1 Ad Code

০৪ মার্চ শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে লস্করপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। তাৎক্ষনিক পুলিশে খবর দিলে কুলাউড়া থানা পুলিশের একটি দল সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শণ করেছে এবং পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে পুলিশ জানিয়েছে।

এজাহারসুত্রে জানা গেছে,একই গ্রামের মৃত মকবুল মিয়ার ছেলে শিপু (২৮) ও মিটু(২৫)এর সাথে মৌরসী জায়গা নিয়ে বিরোধ চলে আসছে। এ বিষয়টি নিয়া কুলাউড়া পৌর মেয়রের কাছে বিচারপ্রার্থী হলে মেয়র স্থানীয় কাউন্সিলরকে বিষয়টি বসে সমাধান করার দায়িত্ব দেন। এ খবরে ক্ষিপ্ত হয়ে শিপু ও মিটু শনিবার সকালে লাঠিসোটা দিয়ে হামলা চালিয়ে গুরুতর আহত করে প্রবাস ফেরৎ সাজ্জাদুর রহমান (৪০)কে। সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়ে সাজ্জাদুর রহমান মাঠিতে লুটিয়ে পড়লে এলাকাবাসী তাকে কুলাউড়া সদর হাসপাতালে ভর্তি করেন।

এব্যাপারে কুলাউড়া থানার এসআই বিদ্যুৎ কান্তি জানান, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Manual8 Ad Code

এব্যাপারে আহত সাজ্জাদুর রহমান জানান, ‘শুক্রবার রাতে পৌর মেয়রের কাছে আসামীদের বিরুদ্ধে বিচার দিয়ে আসি। মেয়র মহোদয় স্থানীয় কাউন্সিলরকে বিষয়টি দেখে দেওয়ার জন্য বলেন। কিন্তু আমরা কেন মেয়রের কাছে বিচারপ্রার্থী হলাম সেটা বলে সকালে এসে আমার উপর হামলা চালায় সন্ত্রাসীরা। এলাকাবাসী এগিয়ে না আসলে বড়ধরনের ক্ষতি হয়ে যেতো।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!