কমলগঞ্জে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু

  • বুধবার, ৮ মার্চ, ২০২৩

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজার জেলার কমলগঞ্জে ছেলের লাঠির আঘাতে দেয়ন্তী নুনিয়া (৫০) নামের এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে সাধন নুনিয়াকে (২৮) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ মার্চ) সন্ধ্যায় আলীনগর চা-বাগানের বড় লাইনে এ ঘটনা ঘটে।নিহত চা শ্রমিক দেয়ন্তী নুনিয়া একই এলাকার মৃত জাইয়া নুনিয়ার স্ত্রী।

Manual8 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে বাক বিতণ্ডার এক পর্যায়ে মা দেয়ন্তী নুনিয়ার মাথায় লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে ছেলে সাধন নুনিয়া। এ সময় আহত মায়ের চিৎকারে এলাকার লোকজন এগিয়ে গেলে ছেলে সাধন পালিয়ে যায়। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দেয়ন্তী নুনিয়াকে শমসেরনগর চা বাগানের ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৭টার দিকে তার মৃত্যু হয়।

Manual8 Ad Code

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত ছেলে সাধন নুনিয়াকে রাতেই আটক করা হয়েছে।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!