‘কুলাউড়ায় হামলার শিকার আ’লীগ নেতা আশফাক’ সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

‘কুলাউড়ায় হামলার শিকার আ’লীগ নেতা আশফাক’ সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা

  • শুক্রবার, ১০ মার্চ, ২০২৩

Manual5 Ad Code

বিজ্ঞপ্তি :: গত ০৮ ও ০৯ ফেব্রুয়ারি তারিখে দৈনিক দেশ রুপান্তর, দৈনিক জালালাবাদ, অনলাইন পোর্টাল সময় কুলাউড়াসহ কয়েকটি ফেইসবুক পেইজ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে “কুলাউড়ায় হামলার শিকার আওয়ামী লীগ নেতা আশফাক ” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে।

Manual6 Ad Code

সংবাদটিতে আশফাক আহমদের বরাত দিয়ে যেসব তথ্য পরিবেশন করা হয়েছে তা ভিত্তিহীন। আমরা উক্ত সংবাদের প্রতিবাদ জানাই এবং প্রকৃত সত্যটুকু তুলে ধরার পাশাপাশি পুরো বিষয়ের একটি ব্যাখ্যা প্রদান করার প্রয়োজনীয়তা মনে করছি।

কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের ভাতাইয়া গ্রামটি একটি ঐতিহ্যবাহী গ্রাম। প্রায় সাড়ে তিনশত বছরের প্রাচীন মসজিদ নিয়ে গ্রাম পঞ্চায়েত। মসজিদটি সম্প্রসারণ করতে প্রাচীন ঐতিহ্য বজায় রেখে নির্মাণ কাজ হাতে নিলে মসজিদ কমিটি গঠন করে একটি শক্তিশালী নির্মাণ কমিটি গঠন করা হয়। নির্মাণ কমিটিতে স্থান না পাওয়া ঐ গ্রামের বাসিন্দা আশফাক আহমদ পূর্ব শত্রুতার জের ধরে ভাতাইয়া মসজিদ কমিটির ও গ্রামের সৎ, নিরীহ মানুষদের হয়রানীর উদ্দ্যোশ্যে বিগত ২৬/০৩/২০২২ইং মৌলভীবাজার ৫নং আমল আদালতে নির্মাণ কমিটির সেক্রেটারী ও একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুক্তাদির চৌধুরী, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি নুরুল ইসলাম চৌধুরী, ও উপদেষ্টা কমিটির সভাপতি আকদ্দছ আলী চৌধুরীসহ ৪জনকে আসামী করে সি.আর- ৮১/২০২২ মামলা করেন।

মাননীয় আদালত ডিবি কর্তৃক তদন্তপূর্বক মামলাটি খারিজ করেন। উক্ত মামলাটি খারিজ হবে ভেবে আশফাক আহমদ উক্ত মামলার ১নং স্বাক্ষী আব্দুল গনিকে দিয়ে তার মামলার ন্যায় আদালতে সি.আর ২৭১/২০২২ নং আবারো একটি মিথ্যা মামলা দায়ের করান। উক্ত মামলাও বিজ্ঞ আদালত খারিজ করে দেন। পরবর্তীতে আশফাক আহমদ নতুন ষড়যন্ত্র করে তাকে বিবাদীরা হামলা, হুমকি ইত্যাদি দিচ্ছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন পত্রিকা ও মুখে প্রপাগান্ডা ছড়িয়ে নির্বাহী ম্যাজিষ্ট্যাট আদালতে বাদী হয়ে সি.আর-৩৪৫/২০২২ এবং তার সঙ্গী আব্দুল গনিকে দিয়ে সিআর ৩৮১/২০২২ মামলা করান। বিজ্ঞ আদালত উক্ত দুই মামলা শুনানীর শেষে তা মিথ্যা বলে খারিজ করে দেন। সব প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় আশফাক আহমদ এবার ন্যাক্কারজনকভাবে মিথ্যা নাটক সাজিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করতে ০৫/০৩/২০২৩ইং তারিখে ৫নং জুডিসিয়াল ম্যাজিষ্ট্যাট আদালতে পরিকল্পিতভাবে মামলা দায়ের করেছেন। তিনি মামলায় ৬:১৫ মিনিটে শুকনা ছড়া ব্রিজে আক্রান্ত হয়েছেন বলে দাবি করেন এবং গ্রামবাসী তাকে উক্ত জায়গা থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান বলে মামলায় উল্লেখ করেছেন। উক্ত সময় মাগরিবের নামাজের সময়।

প্রকৃত সত্য এই যে উক্ত তারিখ ও সময়ে তিনি ঐ রাস্তা দিয়ে যান নি কিংবা এরকম কোন ঘটনাও ঘটেনি। সন্ধ্যা ৫:৫৫ মিনিটে মাগরিবের নামাজ পড়তে আশফাক আহমদ ঐদিন রবিরবাজার জামে মসজিদের ইমাম সাহেবের ঠিক পেছনে দাঁড়ান এবং ৬:১৪:৪২ সময়ে তিনি নামাজ শেষে ইমাম সাহেবের পেছন থেকে বের হচ্ছেন, যা মসজিদের সিসি ক্যামেরায় দেখা যায়। আশফাক আহমদ এর দাবী ঐ সময় উল্লেখিত স্থানে তার শোরগোলে গ্রামবাসীরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং এর আগেও তাকে হামলা চালানো হয় এবং তা গ্রামবাসী ও জনপ্রতিনিধিরা জানেন। এই দাবি ভুয়া এবং মিথ্যা।

সাংবাদিকরা সরেজমিনে তদন্ত করলে তা বেরিয়ে আসবে। আশফাক আহমেদের নানা কর্মকান্ডে ও মিথ্যা মামলায় এলাকাবাসী অতিষ্ট। কয়েক বছর পূর্বে কর্মধার একটি মামলায় তিনি কয়েকমাস জেল কাটেন এবং তার পুলিশি রিমান্ড হয়। তারপর থেকে তার মাথায় ছোট-বড় টিউমার দেখা দেয় এবং তিনি মাথা ঢাকার জন্য টুপি পড়ে মুসল্লী সেজে থাকেন। জানা যায় যে উক্ত টিউমারের একটি সামান্য অংশ কেটে তিনি দায়ের কুপ ও মারামারি দেখিয়ে তিনি বিবাদীদের হেনস্থা ও মানহানির হীন প্রচেষ্ঠা চালানোর উদ্দেশ্যে এই মামলাটি করেছেন। এবং তিনি আওয়ামীলীগের পদ-পদবী উল্লেখ করে এহেন কাজে লিপ্ত থেকে দলের মান মর্যাদাকে ক্ষুন্ন করছেন। তার এহেন কর্মকান্ডে দলের উর্দ্ধতন কর্মকর্তাদের আমরা ইতিমধ্যে অবহিত করেছি। আশফাক আহমদ এর মিথ্যা মামলাসহ নানা কুকর্মে গ্রামবাসী অতিষ্ট।

Manual6 Ad Code

উক্ত মামলার ভুক্তভোগী হিসেবে আমরা আশফাক আহমেদের এহেন কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি। সম্মানিত সাংবাদিক ভাইদের উক্ত ঘটনা তদন্ত করে প্রকৃত ঘটনা বের করার জন্য ভুক্তভোগী, গ্রামবাসী তথা এলাকাবাসীর বক্তব্য শুনার আহবান জানাচ্ছি।

Manual2 Ad Code

এলাকাবাসীর পক্ষে
আব্দুল মুক্তাদির চৌধুরী
নুরুল ইসলাম চৌধুরী
আকদ্দছ আলী চৌধুরী
ভাতাইয়া, কর্মধা, কুলাউড়া।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!