আত্রাইয়ে সরকারি সম্পত্তি দখল মুক্ত করতে হুলিয়া জারি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতব হতে হবে : এমপি লুনা জুড়ীতে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান

আত্রাইয়ে সরকারি সম্পত্তি দখল মুক্ত করতে হুলিয়া জারি

  • রবিবার, ১৬ আগস্ট, ২০২০

Manual8 Ad Code

নাজমুল হক নাহিদ, নওগাঁ :: নওগাঁর আত্রাইয়ে ১৬ একর ৬২ শতক জায়গার অবৈধ স্থাপনা দখল মুক্ত করতে মাইকিং করে ও ঢোল পিটিয়ে লাল রংয়ের নিশানা ঝুলিয়ে হুলিয়া জারি করেছে উপজেলা প্রশাসন। সেইসাথে ঐ সীমানার মধ্যে চলমান সকল ধরনের নির্মাণ কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

Manual8 Ad Code

জানা যায়, ১৯১৭ সালে ব্রিটিশ র‌্যালী ব্রাদার্স কোম্পানি লিমিটেড আত্রাই সদরের বিহারীপুর এলাকায় ১৬ একর ৬২ শতকজায়গায় র‌্যালী ব্রাদার্স জুট মিল স্থাপন করে। পরে সেটি রাষ্ট্রায়ত্ত করা হয়। মিলটি লাভজনক না হওয়ায় ১৯৯৩ সালে বন্ধ ঘোষণা করা হয়। বর্তমানে দুটি টিনের ছাউনির বিশাল আকৃতির পরিত্যক্ত গুদাম ও সেই সময় অফিস হিসেবে ব্যবহৃত একটি ভবন ছাড়া মিলের আর কোনো চিহ্ন নেই।

Manual7 Ad Code

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, গত কয়েক যুগ ধরে প্রচারিত হয়ে আসা আত্রাই-নাটোর সড়কের পশ্চিম পাশে এবং আত্রাই-ভবানীগঞ্জ সড়কের দক্ষিণ পাশে অবস্থিত ১৬ একর ৬২ শতক জমি র‌্যালী ব্রাদার্স পরবর্তীতে জুটমিল কর্পোরেশন এর নামে খ্যাত জায়গা। বিভিন্ন সময় সরকারের চোখ ফাঁকিদিয়ে র‌্যালী ব্রাদার্স পরবর্তীতে জুটমিল কর্পোরেশন তাদের জায়গা বলে বিভিন্ন জনকে অবৈধভাবে লিজ দিলেও এ জমিগুলো ১ নং খাস খতিয়ানভুক্ত। অনেকে লিজ নিয়ে, আবার কেউবা পেশি শক্তি প্রয়োগ করে প্রকৃত পক্ষে সরকারের এ জায়গাগুলো দখল করে স্থাপনা নির্মাণের মাধ্যমে অনেকে নিজে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে।

Manual3 Ad Code

আবার অনেকে অর্থের বিনিময়ে নির্মিত ঘড় গুলো হস্থান্তরিত করে চলেছেন। ফলে যুগ যুগ ধরে সরকার কোটি কোটি টাকা রাজস্ব প্রাপ্তি হতে বঞ্চিত হয়ে আসছে। সরকারি জমি হওয়ায় পুরো ১৬ একর ৬২ শতক জমিতে অবস্থানরত এবং নতুন করে নির্মানাধীন সকলকে জায়গা খালি করে দিতে ঢোল পিটিয়ে ও মাইকিং করে ঘোষনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলাম। এসময় সহকারী কমিশনার(ভূমি) আরিফ মুর্শেদ মিশু, আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিনসহ ব্যবসায়ী মহল উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলাম বলেন, রেলি ব্রাদার্স পরবর্তীতে জুটমিল কর্পোরেশন নিজেরা মালিক না হয়েও অবৈধভাবে সম্পত্তি গুলোর লিজ দেয়। এক শ্রেণীর স্বার্থানেসি মহল নাম ভাঙ্গিয়ে অবৈধভাবে সম্পতি দখল করে তাদের স্বার্থসিদ্ধি করে। রেলি ব্রাদার্স পরবর্তীতে জুটমিল কর্পোরেশনের অস্তিত্ব না থাকায় এবং এ জায়গাগুলো সরকারী হওয়ায় দখলমুক্ত করা হচ্ছে। তিনি আরো বলেন, এ জায়গাগুলো দখলমুক্ত করে শেখ রাসেল মিনি স্টেডিয়াম এবং এলাকাবাসীর ব্যবসা-বাণিজ্য করার জন্য স্থায়ী স্থাপনা নির্মানে সরকারের পরিকল্পনার কথাও জানান তিনি। #

Manual2 Ad Code

এইবেলা/এনেইচএন/জেএইচজে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!