শ্রীমঙ্গলে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় বেগমানপুর বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য নিয়ে ধূম্রজাল: দুই পক্ষের উত্তেজনা ছাতকে সুরমা নদীভাঙনে বিলীন স্কুল-মসজিদ নদী : আতঙ্কে বাউসা-কেশবপুরের মানুষ ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা  বড়লেখা প্রেসক্লাবে মতবিনিময় সভা- ব্যক্তিগত স্বার্থে নয়, মানুষের কল্যাণেই রাজনীতি করি : শরীফুল হক সাজু সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে – যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ

শ্রীমঙ্গলে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • সোমবার, ১৩ মার্চ, ২০২৩

Manual5 Ad Code

সাবেক এমপি এম নাসের রহমানসহ অন্যান্য নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ

Manual7 Ad Code

শ্রীমঙ্গল প্রতিনিধি:: মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি,সাবেক এমপি এম নাসের রহমান,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান ও জেলা জাসাস এর সাধারণ সম্পাদক জসিম উদ্দীনের ওপর শনিবার দুপুরে যুবলীগ-ছাত্রলীগের অর্তকিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে শ্রীমঙ্গল উপজেলা-পৌর ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।

রবিবার বিকেলে শ্রীমঙ্গল উপজেলা-পৌর ও কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিলটি কলেজ সড়ক থেকে বের করে শহরের গুহ রোড-ভানুগাছ রোড প্রদক্ষিণ করে রেলস্টেশন চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন-জেলা যুবদলের সহ-সভাপতি ও শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নিয়ামুল হক তরফদার,জেলা ছাত্রদলের সহ-সভাপতি আতিকুর রহমান মারুফ,সহ-সভাপতি মকবুল হোসেন রিপন,সহ-সাংগঠনিক সম্পাদক ইমরান খান,শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মিজান আহমেদ।

Manual1 Ad Code

এসময় উপস্থিত ছিলেন-শ্রীমঙ্গল উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মাসুক আহমেদ, যুবদল নেতা ভুট্টু আহমেদ,পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মোবারক হোসেন,পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সাজ্জাদুর রহমান নওশাদ,সৈয়দ মোরশেদ সালেহীন নাবিল,পৌর যুবদলের সদস্য কুতুব আহমেদ ফাহিম,উপজেলা ছাত্রদল নেতা ইমরান খান ও শ্রীমঙ্গল উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুর রহিমসহ আরো অনেকে।

Manual2 Ad Code

সমাবেশে বক্তারা যুবলীগ ও ছাত্রলীগের পরিকল্পিত হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন-বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি চাল,ডাল,তেল, কৃষি উপকরণ,শিক্ষা উপকরণসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে এবং ভোটাধিকার ও গনতন্ত্র পুনরুদ্ধারের দাবীতে সারা দেশের মানুষ যখন ঐক্যবদ্ধ হয়ে ভোটাধিকার হরণকারী অবৈধ ফ্যাসিষ্ট সরকারের সাধারণ মানুষের প্রতিবাদের মিছিল যখন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে ঠিক তখনই নিজেদের গদি রক্ষার জন্য সর্বশেষ অপচেষ্ঠার পথ খুঁেজ নিয়ে মানবন্ধনের মতো শান্তিপূর্ণ কর্মসুচিতে বাধা দান ও হামলা মামলা করছে।

Manual1 Ad Code

তারা বলেন-গত শনিবার দুপুরে মৌলভীবাজারে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসুচীর শুরুর প্রাক্কালে কর্তৃত্ববাদী এই বাকশালী সরকারের পেটোয়াবাহিনী ছাত্রলীগ-যুবলীগের দেশীয় অস্ত্রশস্ত্র লাটিসোটা হাতে নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে প্রকাশ্যে সন্ত্রাসী হামলা চালিয়ে জেলা বিএনপির সভাপতি,সাবেক এমপি এম নাসের রহমানের ওপর হামলা চালায়। যাহা মৌলভীবাজার জেলাবাসীকে আহত করেছে। এছাড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান ও জেলা জাসাস এর সাধারণ সম্পাদক জসিম উদ্দীনসহ অসংখ্য নেতাকর্মীদের স্টেপিং করে গুরুতর আহত করে রাজপথে রক্ত ঝরিয়েছে। বক্তারা অবিলম্বে এই কাপুরুষিত নগ্ন হামলার সাথে জড়িত আওয়ামীসন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!