কুলাউড়া পৌরসভার প্রথম মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়া পৌরসভার প্রথম মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

  • সোমবার, ২০ মার্চ, ২০২৩

Manual4 Ad Code

এইবেলা, কুলাউড়া :: কুলাউড়া পৌরসভার আয়োজনে সোমবার (২০ মার্চ) ১ম মেধাবৃত্তি পরীক্ষা ২০২২ (৩য়, ৫ম ও ৮ম শ্রেণির) সাধারণ ও ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্তদের বৃত্তি প্রদান এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।

পৌরসভা হলরুমে পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সচিব শরদিন্দু রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) মহাপরিচালক মো. মুহিবুর রহমান।

Manual5 Ad Code

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. রফিকুল ইসলাম রেনু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ইফতেখায়ের হোসেন ভুইয়া, ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. এমদাদুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গৌরা দে প্রমুখ।

Manual4 Ad Code

স্বাগত বক্তব্য দেন ৮নং ওয়ার্ডের কাউন্সিলর আতাউর রহমান চৌধুরী ছোহেল। অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ, কাউন্সিলর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, সাংবাদিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আমরা সবাই এখন ব্যস্ত জিপিএ ৫ প্রাপ্তি নিয়ে। শিক্ষার মুল লক্ষ্য হওয়া উচিত প্রকৃত মানুষ হওয়া। তা না হলে আমরা শিক্ষিত হবো কিন্তু মানবিক বোধসম্পন্ন একটি জাতি হতে পারবো না।##

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!