দোয়ারাবাজারে বাঁধের কাজে দুর্নীতির প্রতিবাদে কৃষকদের মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

দোয়ারাবাজারে বাঁধের কাজে দুর্নীতির প্রতিবাদে কৃষকদের মানববন্ধন

  • সোমবার, ২০ মার্চ, ২০২৩

Manual1 Ad Code

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি :: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোয়ারাবাজার সদর ইউনিয়নের নাইন্দার হাওর(পোল্ডার-১ ) পিআইসি নং ৭১ ও নাইন্দার হাওরের(পোল্ডার-২) পিআইসি নং ৭২ ফসল রক্ষাবাঁধের কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেছে কৃষকরা।

Manual1 Ad Code

২০ মার্চ সোমবার বাঁধে দাড়িয়ে মানববন্ধনে বক্তব্য দেন সাবেক ইউপি সদস্য হোসেন আলী,শুকুর আলী, আব্দুল জলিল,আবুল হাসান,আব্দুল ছামাদ, আব্দুল মজিদ,ইকবাল হোসেন,কাওসার আলম,সফিকুল ইসলাম, ইছরাজুল,তারা মিয়া, জলিল মিয়া,ইনোছ মিয়া,হযরত আলী, মিরাজ মিয়া, ইকবাল হোসেন, বাদল মিয়া,আফাজ উদ্দিন,মানিক মিয়া,রেজাউল প্রমুখ।

Manual4 Ad Code

বক্তারা বলেন, হাওরের ফসলরক্ষা বাঁধে সরকারি নীতিমালা মানছে না পিআইসি। তারা সরকারি টাকা লুটপাট করার জন্য মনগড়া ভাবে ফসল রক্ষা বাঁধে মাটি ফেলছে। ড্রেজার মেশিন দিয়ে নদী থেকে বালু উত্তোলন করে বাঁধ নির্মাণ করছে। বক্তারা আরও বলেন, ৭১ ও ৭২ নম্বর পিআইসি বাঁধ–বাণিজ্য শুরু করেছে। সরকারি টাকা লুটপাট চলছে। কাজের অনিয়ম-দুর্নীতি নিয়ে কথা বলে কোনো ফল হয় না। কোনো ব্যবস্থা নেওয়া হয় না। বাঁধ নির্মাণে অনিয়ম-দুর্নীতির তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবী জানান বক্তারা।

উল্লেখ্য, পিআইসি নং ৭১ নাইন্দার হাওর(পোল্ডার-১) সভাপতি রোস্তম আলী ও সদস্য সচিব ইরফান আলী এবং নাইন্দার হাওর(পোল্ডার-২) ৭২ নং পিআইসির সভাপতি জয়নাল আবেদীন ও সদস্য সচিব আবুল কালাম বাঁধের কাজে অনিয়মের বিরুদ্ধে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!