কমলগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের পাচ্ছে ঘর ২শ গৃহহীন পরিবার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের পাচ্ছে ঘর ২শ গৃহহীন পরিবার

  • সোমবার, ২০ মার্চ, ২০২৩

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মুজিববর্ষ উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে ২০০ ভূমিহীন ও গৃহহীন পরিবার। আগামী বুধবার ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ঘরগুলোর উদ্বোধন করার পর কমলগঞ্জে ২০০ জন সুবিধাভোগী পরিবারদের মধ্যে ঘরগুলো হস্তান্তর করা হবে। উপজেলার সদর ইউনিয়নের রাজটিলা, আদমপুর ইউনিয়নের ঘোড়মারা ও ইসলামপুর ইউনিয়ন এ ঘরগুলো নির্মাণ সম্পন্ন হয়েছে।

Manual3 Ad Code

সোমবার (২০ মার্চ) সকালে উপজেলা কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রেস বিফ্রিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত উদ্দিন।

Manual3 Ad Code

ইউএনও জানান, আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ অনুষ্ঠানকে সফল করতে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কমলগঞ্জ উপজেলায় চতুর্থ পর্যায়ে মোট ২০০ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে এ ঘর হস্তান্তর করা হবে। এর আগে এ উপজেলায় প্রথম পর্যায়ে ৮৭, দ্বিতীয় পর্যায়ে ৩৩০ ও তৃতীয় পর্যায়ে মোট ৫০টি ঘর ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে হস্তান্তর করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!