জুড়ীতে প্রধানমন্ত্রীর উপহার  নতুন ঘর পাচ্ছে ১৯২ পরিবার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন 

জুড়ীতে প্রধানমন্ত্রীর উপহার  নতুন ঘর পাচ্ছে ১৯২ পরিবার

  • সোমবার, ২০ মার্চ, ২০২৩

Manual4 Ad Code
আল আমিন আহমদ, জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজার জেলার  জুড়ী উপজেলায়  প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের স্বপ্নের সেমি পাকা ঘর পাচ্ছে আরও ১৯২  ভূমি ও গৃহহীন পরিবার।
আগামী বুধবার (২২ মার্চ)  উপকারভোগী  পরিবারের নিকট গৃহসমুহ হস্তান্তর কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপজেলা প্রশাসন  ইতিমধ্যে ১১৭ টি  ঘরের জমির দলিল ও গৃহ হস্তান্তরের সব প্রস্তুতি সম্পন্ন করেছে।
সর্বশেষ হাল নাগাদকৃত ক-শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবার সংখ্যা ৪৭৩টি। ১ম, ২য় ও ৩য় পর্যায় মোট ২৮১ টি গৃহহীন পরিবারকে ইতিমধ্যে পাকাঘর ও ভূমির কাগজ প্রদান করা হয়েছে। আগামী ২২ মার্চ প্রকল্পের  ৪র্থ পর্যায়ে নির্মিত ১৯২টি’র মধ্যে  ১১৭টি পাকাঘর উপকারভোগী পরিবারকে চাবি  হস্তান্তর করা হবে।
সোমবার কর্ররত সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভায় এ তথ্য প্রদান করেন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রন্জন চন্দ্র দে। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি)  রতন কুমার অধিকারী,প্রকল্প কর্মকর্তা মো. মনসুর আলী।
প্রতিটি গৃহ নির্মাণে সরকারের ব্যয় হয়েছে ২ লাখ ৮৫  হাজার  টাকা।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!