কমলগঞ্জে মণিপুরি নববর্ষ উৎসব ‘চৈরাউবা কুম্মৈ’ উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে মণিপুরি নববর্ষ উৎসব ‘চৈরাউবা কুম্মৈ’ উদ্বোধন

  • বুধবার, ২২ মার্চ, ২০২৩

Manual1 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জে নানা কর্মসুচির মধ্য দিয়ে মণিপুরিদের নববর্ষ উৎসব (‘চৈরাউবা কুম্মৈ’ ৩৪২১) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বুধবার (২২ মার্চ) সকাল ১১ টায় উপজেলার আদমপুর ইউনিয়নের কোনাগাঁও গ্রামের মাঠে জাতীয় পতাকা, সংগঠনের পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীতের মাধ্যমে চেরাউবা কুম্মৈ এর উদ্বোধন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট এস, সি, সিনহা।

Manual6 Ad Code

সারোইখাংবা উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক থৌওনাজম নিরঞ্জন সিংহের নেতৃত্বে মণিপুরিদের ঐতিহ্যবাহী পোশাক ও উপকরণ নিয়ে একটি বর্ণাঢ্য র‌্যালি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ করে উৎসবস্থলে এসে শেষ হয়। এছাড়া দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে ছিল গুণীজন সংবর্ধনা, মণিপুরিদের গবেষণামুলক প্রবন্ধ উপস্থাপন, বিভিন্ন ভাষার কবিদের অংশগ্রহণে কবিতা পাঠ, খেলাধুলা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও মণিপুরিদের ঐতিহ্যবাহী থাবল চংবা। সন্ধ্যায় উৎসব উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের।

উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক থৌওনাজম নিরঞ্জন সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, আদমপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: আবদাল হোসেন, মণিপুর বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. নাওরেম সনাতম্বা সিংহ, মণিপুর ওয়াইখোম মণি গালর্স কলেজের সহকারী অধ্যাপক সাপম হেমন্ত সিংহ, সানাসম সেঙ্গোই সিংহ, মণিপুর সি আই কলেজের সহকারী অধ্যাপক ড. কোন্থৌজম বিমলা দেবী।

Manual2 Ad Code

উল্লেখ্য, ঐতিহাসিক তথ্য অনুযায়ী, মণিপুরিদের নিজস্ব একটি বর্ষগণনারীতি রয়েছে। ‘মালিয়াকুম’ নামের এই চান্দ্রবর্ষের হিসেবে ৩৪২১ তম বর্ষ বুধবার (২২ মার্চ) শুরু হলো। অন্যান্য বছরের মতো এবারও এই দিন মণিপুরি নববর্ষ উৎসব ‘চৈরাউবা কুম্মৈ ৩৪২১’ উদযাপনের উৎসাহ-উদ্দীপনার কমতি ছিল না।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!