কমলগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলো ২শ গৃহহীন পরিবার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলো ২শ গৃহহীন পরিবার

  • বুধবার, ২২ মার্চ, ২০২৩

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মুজিববর্ষ উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলো ২০০ ভূমিহীন ও গৃহহীন পরিবার। বুধবার ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ঘরগুলোর উদ্বোধন করার পর কমলগঞ্জ উপজেলা প্রশাসন ২০০ জন সুবিধাভোগী পরিবারদের মধ্যে ঘরগুলো হস্তান্তর করেন। উপজেলার সদর ইউনিয়নের রাজটিলা, আদমপুর ইউনিয়নের ঘোড়মারা ও ইসলামপুর ইউনিয়ন এ ঘরগুলো নির্মিত হয়। প্রধানমন্ত্রীর উপহারের জমি ও ঘর পেয়ে আনন্দে আত্মহারা উপকার-ভোগীরা। ঘরের মালিকানার কাগজপত্র যখন হাতে তখন অশ্রুসিক্ত নয়নে আনন্দের ছাপ দেখা গেছে ভূমিহীন পরিবারগুলোর মুখ জুড়ে।

কমলগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক জমি ও গৃহ হস্তান্তর উপলক্ষে বুধবার (২২ মার্চ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে শুভেচ্ছা বক্তব্য দেন সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ। সহকারী কমিশনার (ভূমি) মো: রইছ আল রেজুয়ান এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান, কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আছলম ইকবাল মিলন, সাবেক সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার প্রমুখ।

Manual5 Ad Code

এ সময় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!