টাঙ্গুয়ায় বজ্রপাতে জেলে নিহত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

টাঙ্গুয়ায় বজ্রপাতে জেলে নিহত

  • বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩

Manual1 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :: টাঙ্গুয়ার হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাত পড়ে রফিকুল ইসলাম (১৮) নামে এক জেলে নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে একটি বিলে প্রবল বৃষ্টির সাথে বজ্রপাত পড়লে ওই জেলে নিহত হন।

Manual1 Ad Code

নিহত রফিকুল উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের টাঙ্গুয়ার হাওর তীরবর্তী লামাগাঁও গ্রামের মৃত পুলিশ মিয়ার ছেলে। বজ্রপাতে ওই জেলের মৃত্যুর বিষয়টি তাহিরপুর থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন নিশ্চিত করেন।

নিহত জেলে রফিকুলের পারিবারীক সুত্র  জানায়, উপজেলার লামাগাঁও গ্রামের জেলে রফিকুল আরো এক সহযোগিকে নিয়ে সন্ধায় গ্রামের সামনে টাঙ্গুয়ার হাওরে একটি বিলে (জলমহাল) মাছ ধরতে যান। সাথে থাকা সহযোগি রাতের খাবার নিতে গ্রামের ফিরে আসার পর রাত সাড়ে আটটার দিকে প্রবল বৃষ্টিপাত শুরু হয়। এদিকে টাঙ্গুয়ার হাওরে বিলে মাছ ধরাকালে বৃষ্টিপাতের সাথে বজ্রপাত পড়লে মাছ ধরার নৌকায় থাকা অবস্থায় বজ্রপাত পড়লে রফিকুল ইসলাম তাৎক্ষণিকভাবে মৃত্যুর কোলে ঢলে পড়েন। এদিকে বৃষ্টি কিছুটা কমে গেলে রফিকুলের সহযোগি হাওরে ফিরে গিয়ে নৌকায় তার নিথর দেহ পড়ে থাকতে দেখে পরিবার ও গ্রামবাসী খবর দেন। গ্রামবাসী ও পরিবারের সদস্যরা নিহত রফিকুলের মরদেহ রাতেই হাওর থেকে গ্রামের বাড়িতে নিয়ে যান।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!