কমলগঞ্জে ৩০ দরিদ্র পরিবারকে রমজানের উপহার প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে ৩০ দরিদ্র পরিবারকে রমজানের উপহার প্রদান

  • শনিবার, ২৫ মার্চ, ২০২৩

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জে স্বপ্নের সাঁকো ফাউন্ডেশন ইউ,কে এর উদ্যোগে ৩০ দরিদ্র পরিবারকে রমজানের উপহার প্রদান করা হয়। গত বৃহস্পতিবার (২৩ মার্চ) রাত ৮টায় কমলগঞ্জ সাংবাদিক সমিতির শমশেরনগরস্থ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) শামীম আকনলজি।

সাংবাদিক নুরুল মোহাইমীন মিল্টনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই আব্দুর রহমান গাজি, লাঘাটাছড়া পাবসস লি: সভাপতি সিদ্দিকুর রহমান।

Manual6 Ad Code

অনুষ্ঠানে বক্তারা প্রতিবছরের মতো এবারো স্বপ্নের সাঁকো ফাউন্ডেশন ইউ,কে এর নির্বাহী প্রধান, লন্ডন প্রবাসী কবি নূরজাহান শিল্পীর পক্ষ থেকে পবিত্র রমজান মাসে এ মানবিক কাজের জন্য ধন্যবাদ জানান। সবশেষে ৩০ দরিদ্র পরিবারকে রমজানের উপহার প্রদান করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল পরিবার প্রতি ৩ কেজি চাল, ২ কেজি আলু, ১ লিটার সোয়াবিন, ১ কেজি পিঁয়াজ, আধা কেজি চানা, আধা কেজি, মসুর ডাল, হাফ কেজি চিনি, ১ প্যাকেট সেমাই প্রদান করা হয়।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!