কুলাউড়ায় জুয়ার আসর থেকে ৮ জুয়াড়ি আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা- গ্রাম আদালত শক্তিশালী করার তাগিদ বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিহত করছে বিজিবি নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’র কমিটি গঠন  সিলেট ওসমানী মেডিকেলে সার্টিফিকেট জট : ছাতকে ১০৯ মামলার চার্জশিট আটকে আছে সাংবাদিকতায় বিশেষ স্বীকৃতি পেলেন আতাউর রহমান কাওছার ছাতকে দ‌ক্ষিন খুরমা বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন

কুলাউড়ায় জুয়ার আসর থেকে ৮ জুয়াড়ি আটক

  • সোমবার, ৩ এপ্রিল, ২০২৩

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া ::কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে জুয়ার আসর থেকে জুয়া খেলার সরঞ্জামসহ ৮ জুয়ারিকে ০৩ এপ্রিল সোমবার আটক করা হয়েছে। এসময় জুয়াড়িদের কাছ থেকে নগদ ২০ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

Manual5 Ad Code

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মধ্য রাতে কুলাউড়া থানার এসআই আব্দুল আলীমসহ পুলিশের একটি দল কুলাউড়া থানার হাজীপুর ইউনিয়নের পাইকপাড়া বাজারস্থ জনৈক জামিল আহমদ চৌধুরী সাবুর গাড়ির গ্যারেজের ভেতর অভিযান চালিয়ে জামিল আহমদ চৌধুরী সাবু (৩২), তানু মিয়া (৪২), বাছিত মিয়া (৩৫), লায়েছ মিয়া (৫০), আলাল মিয়া (৪০), জনু মিয়া (৩৫), জিতু মিয়া (৪০), ও তারেক মিয়া (২৭) নামক ৮ জুয়াড়িকে আটক করে।

Manual8 Ad Code

এসময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত বিভিন্ন রংয়ের ২০৮ টি তাস এবং নগদ ২০ হাজার ৫শ টাকা জব্দ করা হয়।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক জানান, এঘটনায় আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে কুলাউড়া থানায় জুয়া আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews