কমলগঞ্জে বন্ধন প্রবাসী সংস্থার উদ্যোগে পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে বন্ধন প্রবাসী সংস্থার উদ্যোগে পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

  • শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বড়চেগ গ্রামে বন্ধন প্রবাসী সংস্থার উদ্যোগে পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষে বন্ধন প্রবাসী সংস্থার উদ্যোগে ২০০ জন অসহায় দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকেলে বড়চেগ তাওয়াক্কুলিয়া মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১নং রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল। মাদ্রাসার সভাপতি আব্দুস সামাদ খানের সভাপতিত্বে এবং বন্ধন প্রবাসী সংস্থার সভাপতি মোহাম্মদ নুরুল আমীন বখশ ও সাধারন সম্পাদক আব্দুল মোত্তালেব এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ও পৌর কাউন্সিলর আসাদ হোসেন মক্কু, ৭নং চাঁদনীঘাট ইউপি চেয়ারম্যান মো. আখতার উদ্দিন, কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ, এশিয়ান টিভি প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল, ১নং রহিমপুর ইউপির প্যানেল চেয়ারম্যান মাহমুদ আলী, যুক্তরাজ্য আওয়ামীলীগ সুয়ানসী শাখার সিনিয়র সহসভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান মকবুল, রহিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুলেমান মিয়া, বন্ধন প্রবাসী সংস্থার ত্রাণ বিষয়ক সম্পাদক কাতার প্রবাসী মতিউর রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রায়হানুল ইসলাম রাহী, সাংগঠনিক সম্পাদক জমির মোল্লা জুনু, বন্ধন প্রবাসী সংস্থার কুয়েত শাখার সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির উপত্রান বিষয়ক সম্পাদক আব্দুল মুকিত, দপ্তর সম্পাদক শামসুদ্দিন রানা প্রমুখ।

Manual8 Ad Code

উল্লেখ্য, বন্ধন প্রবাসী সংস্থা দীর্ঘদিন ধরে অসহায় দরিদ্রদ মানুষের জন্য কাজ করে আসছে। আগামীতে সুদ মুক্ত ঋন প্রদান করে সেবা করার পরিকল্পনা রয়েছে।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!