কমলগঞ্জে ১০ দফা দাবিতে বিএনপির অবস্থান কর্মসুচি পালিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কমলগঞ্জে ১০ দফা দাবিতে বিএনপির অবস্থান কর্মসুচি পালিত

  • রবিবার, ৯ এপ্রিল, ২০২৩

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধি, সরকারের পদত্যাগ, বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও নেতাকর্মীদের মুক্তিসহ ১০দফা দাবীতে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসাবে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে অবস্থান কমসুচি পালিত হয়েছে। শনিবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার ভানুগাছ চৌমুহনী চত্ত্বরে আয়োজিত অবস্থান কর্মসুচিতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন।

মৌলভীবাজার জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী তৈমুরের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক গোলাম কিবরিয়া শফি, জেলা বিএনপির সদস্য ইকবাল পারভেজ চৌধুরী শাহিন, উপজেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুল আহাদ প্রমুখ। এসময় জেলা বিএনপির সদস্য শফিকুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাছিন আফরোজ চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান পুষ্প কুমার কানু, উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাবু, যুগ্ম-আহবায়ক আলম পারভেজ চৌধুরী সোহেলসহ উপজেলা বিএনপি ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

অবস্থান কর্মসুচি থেকে বক্তারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, বর্তমান সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবী জানান।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!