কুলাউড়ায় আসকের বর্নাঢ্য অভিষেক ও ইফতার মাহফিল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্টে ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু জুড়ীতে রুহেল ট্রাভেল অ্যান্ড ট্যুরসের সাফল্য—৪২টি পর্তুগাল ভিসা সম্পন্ন হাকালুকি হাওর পাড়ের কৃষকদের বৈরী আবহাওয়া আর বানের জলের সাথে লড়াই  ছাতক কৃষকের কান্না : পাহাড়ি ঢল–টানা বৃষ্টিতে ফসল ডুবছে ভুয়া এলসিতে পাচারকালে- বড়লেখায় দেড় কোটি টাকার ভারতীয় জিরার চালান জব্দ : গ্রেফতার ১, বিজিবির ওপর হামলা ওসমানীনগরে পোস্ট অফিসে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা পয়সা লুট ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে: প্রধানমন্ত্রী কুলাউড়ায় এসপিকে ঘুষ দিতে গিয়ে আটক ২ জুড়ীতে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে বিজিবির খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান মে দিবসের চেতনায় মজুরি বৈষম্যের অবসান হয়নি নারী শ্রমিকদের

কুলাউড়ায় আসকের বর্নাঢ্য অভিষেক ও ইফতার মাহফিল

  • রবিবার, ৯ এপ্রিল, ২০২৩

Manual4 Ad Code

এইবেলা, কুলাউড়া :: আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন কুলাউড়া উপজেলা শাখার নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৮ এপ্রিল বিকেল ৫টায় কুলাউড়ার একটি অভিজাত রেষ্টুরেন্টে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

সংগঠনের সভাপতি অ্যাডভোকেট এটিএম মান্নানের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ শাকিলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুর রহমান খোন্দকার।

Manual3 Ad Code

প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সংগঠনের বিভাগীয় কমিটির সভাপতি রকিব আল মাহমুদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী, সংগঠনের বিভাগীয় সহ-সভাপতি এম আতিকুর রহমান আখই, সাধারণ সম্পাদক এম এ আজিজ, সংগঠনের সিলেট জেলা কমিটির সভাপতি এড. সাইফুর রহমান খোন্দকার রানা, ক্রীড়া সম্পাদক জয়নাল হক, কুলাউড়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক এম মছব্বির আলী।

এসময় সংগঠনের পক্ষ থেকে বক্তব্য দেন সহ-সভাপতি ডাঃ হেমন্ত চন্দ্র পাল, সাংগঠনিক সম্পাদক মোঃ বদরুল ইসলাম।

Manual3 Ad Code

উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক এইচ ডি রুবেল, খন্দকার অজিউর রহমান আসাদ, কাজী মখলিছুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন রিপন, আশরাফুল আলম কামরান, অর্থ সম্পাদক কাওছার আহমদ বাবলু, প্রচার সম্পাদক ইউসুফ আহমদ ইমন, সহ প্রচার সম্পাদক সাইফুল সিদ্দিকী, ক্রীড়া সম্পাদক রবিউল আউয়াল মিন্টু, দপ্তর সম্পাদক তফজ্জুল ইসলাম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আশিকুল ইসলাম বাবু, ধর্ম বিষয়ক সম্পাদক আহমদ আলী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ধীরেন্দ্র মোহন দাস, সহ বন ও পরিবেশ সম্পাদক মোতাহার আলম চৌধুরী রাজু, সাংস্কৃতিক সম্পাদক আজিজুল ইসলাম সুলেমান, সহ মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক সাদিয়া জাহান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সাইদুর রহমান, সদস্য জুরেদ আহমদ, নাজমুল বারী সোহেল, আব্দুর রহমান কাশেম, আব্দুল মজিদ রাশেদ, সাইদুল ইসলাম, সাব্বির আহমদ, হাবিবুর রহমান হোসাইন।

উল্লেখ্য, গত ২৯ মার্চ সংগঠনের নির্বাহী পরিচালক নাজমুন নাহার স্বাক্ষরিত একটি পত্রে বিশিষ্ট আইনজীবি অ্যাড. এ.টি.এম মান্নানকে সভাপতি ও এম. মছব্বির আলীকে সাধারণ সম্পাদক করে ৪৫ সদস্য বিশিষ্ট এক বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!