ওসমানীনগরে চোরাই সিএনজি অটোরিক্সা উদ্ধার : গ্রেফতার ১ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

ওসমানীনগরে চোরাই সিএনজি অটোরিক্সা উদ্ধার : গ্রেফতার ১

  • রবিবার, ৯ এপ্রিল, ২০২৩

Manual7 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :: সিলেটের ওসমানীনগরে আয়না মিয়া (৪৫) নামের এক অটোরিক্সা চোরকে গ্রেফতর করেছে পুলিশ। আয়নার তথ্যের ভিত্তিতে একটি চোরাই সিএনজি অটোরিক্সা উদ্ধার করেছে ওসমানীনগর থানা পুলিশ। গ্রেফতারকৃত আয়না উপজেলার তাজপুর ইউপির পালপাা গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে। সে পেশায় একজন সিএনজি অটোরিক্সা চালক।

Manual7 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়, জনৈক নারায়ণ চন্দ্র দাসের মালিকানাধীন সিএনজি অটোরিক্সা (মৌলভীবাজার-থ-১১-৩৮২৪) গত ৬ এপ্রিল উপজেলার তাজপুরবাজারের ভাড়া বাসার সামন থেকে ভোরে চুরি হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাজপুর স্ট্যান্ডের সিএনজি অটোরিক্সা চালক আয়না মিয়াকে আটক করে। পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদে আয়নার দেয়া তথ্যের ভিত্তিতে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ এলাকা থেকে গত শুক্রবার রাতে নারায়ণ দাসের চোরাই হওয়া সিএনজি অটোরিক্সাটি উদ্ধার করে ওসমানীনগর থানা পুলিশ। এ ঘটনায় গতকাল শনিবার সকালে ওসমানীনগর থানায় একটি (মামলা নং-১৭) দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে গতকাল শনিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ওসমানীনগর থানার ওসি এসএম মাঈন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!