কমলগঞ্জে ধলাই নদীর ওপর চৈত্রঘাট সেতুতে যান চলাচল ৪দিন বন্ধ থাকবে  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে ধলাই নদীর ওপর চৈত্রঘাট সেতুতে যান চলাচল ৪দিন বন্ধ থাকবে 

  • মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩

Manual1 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীর উপর চৈত্রঘাট সেতু মেরামতের জন্য মৌলভীবাজার-শমশেরনগর-চাতলপুর চেকপোস্ট সড়কে ৪দিন যানবাহন চলাচল বন্ধ থাকবে। চৈত্রঘাট বাজার এলাকায় ধলাই নদীর ক্ষতিগ্রস্ত সেতুটি মেরামত করার জন্য ১২ এপ্রিল থেকে ১৫ এপ্রিল ৪দিন এই সড়ক দিয়ে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখার জন্য মৌলভীবাজার সড়ক ও জনপথ বিভাগ থেকে বলা হয়েছে। একই সাথে বিকল্প সড়কে চলাচলের জন্য অনুরোধ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী (চঃ দাঃ) তাসনিয়া নাসির।

Manual6 Ad Code

এর আগে গত বছরের ১৭ ডিসেম্বর বিকেলে চৈত্রঘাট এলাকায় ধলাই সেতু ভেঙে যায়। এরপর সড়ক ও জনপথ বিভাগ মেরামত কাজ সম্পন্ন করে ২৯ ডিসেম্বর বিকেলে ভারী যানবাহন ব্যতীত হাল্কা যান চলাচলের অনুমতি দেয়। ওইদিন বিকেল থেকে হালকা যান চলাচল শুরু হলেও সড়ক ও জনপথ বিভাগের নিষেধাজ্ঞা অমান্য করে সন্ধ্যায় কয়লা বোঝাই একটি ট্রাক পারাপারের সময় সেতুটি ধসে পড়ে। এরপর সেতুর ওপর একটি অস্থায়ী বেইলী সেতু স্থাপন করে চলাচলের উপযোগী করা হয়। সম্প্রতি সময়ে সেতুতে কিছু সমস্যা দেখা দিলে ঈদের আগে মেরামতের সিদ্ধান্ত নেয় সড়ক ও জনপথ বিভাগ।

এ বিষয়ে মৌলভীবাজার সড়ক ও জনপথের উপ-বিভাগীয় প্রকৌশলী (চঃদাঃ) তাসনিয়া নাসির বলেন, ঈদের ছুটি সামনে রেখে সেতুটি পুনরায় মেরামত করা হবে। এজন্য ৪দিন মৌলভীবাজার-শমশেরনগর সড়কের চৈত্রঘাট সেতু দিয়ে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ করা হয়েছে। একই সাথে বিকল্প রাস্তায় চলাচলের জন্য বলা হয়েছে। আশা করছি কাজটি দ্রুত সময়ে শেষ করা যাবে।

Manual4 Ad Code

উল্লেখ্য, ১৯৮৮ সালে ধলাই নদীর ওপর চৈত্রঘাট এলাকায় সেতুটি (বেইলি ব্রিজ) নির্মিত হয়। এই সেতু দিয়ে জেলা শহরের সাথে কমলগঞ্জ উপজেলার প্রধান যোগাযোগের মাধ্যম। মৌলভীবাজার জেলা শহর ছাড়াও শমশেরনগর চাতলাপুর চেকপোস্ট দিয়ে ভারতে যাতায়াতের একমাত্র মাধ্যম সড়ক ও সেতু এটি।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!