কুলাউড়ায় ৬০ দুঃস্থ পরিবার পেলেন খাদ্য সহায়তা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ায় ৬০ দুঃস্থ পরিবার পেলেন খাদ্য সহায়তা

  • বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া :: যুক্তরাজ্য প্রবাসী সৈয়দা নাজনিন সুলতানা শিখার অর্থায়নে কুলাউড়ায় ৬০টি দুঃস্থ পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ১২ এপ্রিল বুধবার বিকেলে পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সম্মুখে মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এম. মছব্বির আলীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাহফুজ শাকিলের পরিচালনায় আয়োজিত খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান।

Manual1 Ad Code

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহমুদুর রহমান খোন্দকার, কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ,  এম. শাকিল রশীদ চৌধুরী, মো: খালেদ পারভেজ বখশ, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম. আতিকুর রহমান আখই, কালবেলা প্রতিনিধি মহিউদ্দিন রিপন ও প্রত্যয় সম্পাদক আজহার মুনিম শাফিন প্রমুখ।

অনুষ্ঠান শেষে কুলাউড়ার বিভিন্ন এলাকার দুঃস্থ ৩০ পরিবারের সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী (তেল, পেয়াজ, ছোলা, আলু, সেমাই, ডাল) বিতরণ করা হয়। এর আগে পৌর শহরের লস্করপুর এলাকায় আরো ৩০টি দুঃস্থ পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

Manual1 Ad Code

উল্লেখ্য, যুক্তরাজ্য প্রবাসী সৈয়দা নাজমিন সুলতানা শিখা সাপ্তাহিক আমার কুলাউড়ার পরিচালক, লন্ডনস্থ নারী চেতনা’র প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সনের দায়িত্ব পালন করছেন। তিনি কুলাউড়া পৌর শহরের লস্করপুর গ্রামের বাসিন্দা। #

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!