কুলাউড়ার ভাটেরায় ৪০ দিন নামায পড়ে ৪০ জন উপহার পেলেন বাইসাইকেল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় যাতায়াত রাস্তা বন্ধ ও ভূমি দখলের মামলা করায় বাদিকে হুমকি-ধমকি সাগর-রুনি হত্যাকাণ্ড- ১৪ বছর ধরে কারাগারে নিরপরাধ এনামুল, মুক্তির অপেক্ষায় গোটা পরিবার কুলাউড়ার একটি চা বাগান থেকে পাইপগান ও চায়না রাইফেলের গুলি উদ্ধার কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সুনামগঞ্জের ৫ আসনেই জাপার জয়লাভ সম্ভব : শামীম পাটোয়ারী আত্রাইয়ে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন  র‌্যাব-৯ এর অভিযানে কমলগঞ্জ থেকে ২টি এয়ারগান উদ্ধার কমলগঞ্জে আনসার ভিডিপি সদস্যের উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা “সবে আমাকে মাফ করি দিও” চিরকুট লিখে তরুণীর আ#ত্ম#হ#ত্যা

কুলাউড়ার ভাটেরায় ৪০ দিন নামায পড়ে ৪০ জন উপহার পেলেন বাইসাইকেল

  • রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩

Manual5 Ad Code

এইবেলা, কুলাউড়া :: কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে টানা ৪০ দিন জামাতের সাথে ফযরের নামায পড়ে ৪০ জন শিশু কিশোর পেলেন বাইসাইকেল উপহার। নামাযের প্রতি একাগ্রতা সৃষ্টির লক্ষ্যে কাতার প্রবাসী মো. কাদির মিয়ার উদ্যোগে এই বাইসাইকেল প্রদান করেন।

Manual5 Ad Code

১৫ এপ্রিল শনিবার ইফতারের আগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাইসাইকেলগুলো বিজয়ীদের হাতে তুলে দেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মিসবাউর রহমান।

Manual2 Ad Code

বাইসাইকেল বিতরণী অনুষ্ঠানে সাবেক সচিব মিকাইল সিপারের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য বদরুল আলম সিদ্দিকী নানু, প্রেসক্লাব কুলাউড়া সভাপতি আজিজুল ইসলাম প্রমুখ।

Manual6 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান মিসবাউর রহমান বলেন, প্রবাসে অবস্থানরত বাঙালীরা এদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দেশে উন্নয়ন ও সমৃদ্ধিতে প্রবাসীদের অবদান অনুকরণীয়। আমরা বিভিন্ন অনুষ্ঠানে যাই কিন্তু আজকের এই অনুষ্ঠান ব্যতিক্রমী। নামায আমরা পড়ি কিন্তু এভাবে টানা ৪০দিন রুটিন করে আদায় কঠিন। যারা এই কাজটি করেছেন তারা আগামীতেও যেন এর ধারাবাহিকতা অটুট রাখেন। প্রবাসী মো. কাদির মিয়ার মতো ভালো কাজে আমরা যদি এগিয়ে আসি, তাহলে দেশে ভালো কাজে মানুষ উৎসাহিত হবে। এক কথায় দেশের কল্যাণ সাধিত হবে।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!