কমলগঞ্জে সিএনজি অটোরিকশাসহ জনতার হাতে ৩ গরুচোর আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে সিএনজি অটোরিকশাসহ জনতার হাতে ৩ গরুচোর আটক

  • সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩

Manual7 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে জনতার হাতে সিএনজি অটোরিকশাসহ আটক হয়েছে গরু চোর চক্রের তিন সদস্য। গত শনিবার দিবাগত মধ্যরাতে উপজেলার পতনঊষার ইউনিয়নের শহীদনগর বাজার থেকে তাদেরকে স্থানীয় জনতা আটক করে। আটককৃতরা হলেন কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের মনসুরপুর গ্রামের মনু মিয়ার ছেলে আহমদ মিয়া (২০), কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজার রাজনগর গ্রামের নিবারাম বিশ্বাসের ছেলে বিপুর বিশ্বাস (৩১), টিলাগাঁও ইউনিয়নের আমানিপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে সবুজ আলি(২৩)।

Manual7 Ad Code

স্থানীয় সুত্রে জানা যায়, গত শনিবার দিবাগত রাত ২টার টার দিকে পতনঊষার ইউনিয়নের শ্রীমতপুর গ্রাম থেকে গরু চুরি করে নিয়ে আসার সময় স্থানীয়রা শহীদনগর বাজারে সিএনজি অটোরিকশাসহ তাদেরকে আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে আসে। পরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উপস্থিতিতে শমশেরনগর পুলিশ ফাঁড়ির কাছে তাদেরকে হস্তান্তর করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা গরু চুরির কথা স্বীকার করে।

স্থানীয়রা জানান, গত সপ্তাহে পতনঊষার ইউনিয়ন থেকে ৩টি গরু, রহিমপুর ইউনিয়ন থেকে ২টি গরু চুরি হয়েছে। এর আগেও কয়েকটি গরু চুরি হয়েছে। পুলিশ চোরচক্র খুঁজে না পেলেও আমরা চোরদেরকে হাতেনাতে আটক করে দিয়েছি। এবার চোরচক্রের মূল হোতাদের আইনের আওতায় আনা হোক

পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকাবাসী চোরদের ধরতে সক্ষম হয়েছে। আইনানুযায়ী আটককৃত তিন চোরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Manual1 Ad Code

শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক তিন গরু চোরকে রোববার সকালে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!