ট্রেনে ছোড়া পাথরের ট্রেন পরিচালক কুলাউড়ার আব্দুল লতিফ আহত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

ট্রেনে ছোড়া পাথরের ট্রেন পরিচালক কুলাউড়ার আব্দুল লতিফ আহত

  • বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩

Manual3 Ad Code

এইবেলা,  কুলাউড়া :: ঢাকা থেকে সিলেটগামী আন্ত:নগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে মঙ্গলবার ১৮ এপ্রিল সন্ধ্যায় মোগলাবাজার রেলস্টেশন এলাকায় চলন্ত ট্রেনে দুষ্কৃতিকারীর বাইরে থেকে ছোড়া পাথরের আঘাতে পরিচালক আব্দুল লতিফ (৪৬) গুরুতর আহত হয়েছেন। তাকে আহত ব্যক্তিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

Manual1 Ad Code

ঢাকা থেকে সিলেটগামী আন্ত:নগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের পরিচালক আবদুল লতিফের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার উছলাপাড়া এলাকায়। বর্তমানে তিনি সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বলে ভাতিজা জাহাঙ্গীর আলম সুমন নিশ্চিত করেন।

Manual1 Ad Code

বুধবার সকালে আবদুল লতিফ জানান, মঙ্গলবার তিনি আন্ত:নগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের দায়িত্বরত ছিলেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ট্রেনটি মোগলাবাজার স্টেশন অতিক্রম করার সময় তিনি জানালার পাশের আসনে বসা ছিলেন। গরমের কারণে জানালাটি খোলা ছিল। স্টেশন অতিক্রম করার সময় হঠাৎ বাইরে থেকে ছোড়া একটি ঢিল এসে তাঁর মাথায় লাগে। এতে তার মাথা ফেটে যায়। পরে সিলেটে পৌঁছার পর তাকে ওসমানী হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

কুলাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো. এরশাদুল হক ভূঁইয়া জানান, ঘটনার খবর পেয়ে তাঁরা সিলেট জিআরপি থানার পুলিশকে বিষয়টি জানান। কিছু খারাপ প্রকৃতির লোক এ ধরনের অপকর্ম করে থাকেন। এ ঘটনায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারত।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!