কমলগঞ্জে বজ্রপাতে গরুসহ কৃষকের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে বজ্রপাতে গরুসহ কৃষকের মৃত্যু

  • মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩

Manual6 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় মাঠের ভেতর গরু চরাতে গিয়ে বজ্রপাতে সোম শব্দকর (৪২) নামে এক কৃষক মারা গেছেন। এ সময় তার একটি গরু মারা গেছে। নিহত সোম শব্দকর উপজেলার ৫নং কমলগঞ্জ সদর ইউনিয়নের উত্তর তিলকপুর গ্রামের মৃত গিরীন্দ্র শব্দকরের ছেলে। গত রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

Manual3 Ad Code

তিলকপুর গ্রামের বাসিন্দা জেলা শব্দকর সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি প্রতাপ শব্দকর এ তথ্য নিশ্চিত করে বলেন, রোববার সকাল সাড়ে ৯টার দিকে কৃষক সোম শব্দকর বাড়ির পাশে ফাঁকা মাঠের ভেতর গরু চরাতে যান। একপর্যায়ে হঠাৎ বজ্রপাতে সোম শব্দকর ঘটনাস্থলেই মারা যান। একই সঙ্গে তার গরুটি মারা গেছে। পরে স্থানীয় তাকে দ্রুত উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

এদিকে ঘটনার খবর পেয়ে রোববার দুপুরে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন ও কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান ঘটনাস্থল পরিদর্শন করে বজ্রপাতে নিহত সোম শব্দকরের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বরাদ্দকৃত নগদ ২০ হাজার টাকা নিহতের পরিবার সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Manual6 Ad Code

কমলগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, বজ্রপাতে নিহত সোম শব্দকরের পরিবারকে তাৎক্ষনিকভাবে জেলা প্রশাসকের পক্ষ নগদ ২০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।

Manual7 Ad Code

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া শেষে সোম শব্দকরের মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!