কমলগঞ্জে ৯০ লিটার চোলাই মদসহ আটক-১ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে ৯০ লিটার চোলাই মদসহ আটক-১

  • শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩

Manual1 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানে পুলিশি অভিযানে ৯০ লিটার চোলাই মদসহ দ্বিরাজ রবিদাস (৬৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। গত শুক্রবার রাত ১০ টায় শমশেরনগর চা বাগানের রবিদাস টিলা শ্রমিক বস্তিতে এ ঘটনা ঘটে। এসময় মাদক বিক্রির ৬ হাজার ৮৭০ টাকা জব্দ করা হয়।

Manual5 Ad Code

শমশেরনগর পুলিশ ফাঁড়ি সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক বিজয় দেবনাথ, শমশেরনগর পুলিশ ফাঁড়ির সহকারি উপ-পরিদর্শক বাবুল মিয়া ও দ্বীপক সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল শমশেরনগর চা বাগানের রবিদাস টিলা শ্রমিক বস্তিতে অভিযান চালায়। এ সময় দ্বিরাজ রবিদাসের বসতঘর থেকে বিক্রির জন্য রাখা ৯০লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। সাথে চোলাই মদ বিক্রির ৬ হাজার ৮৭০ টাকা জব্দ করা হয়। অবৈধ চোলাই মদ তৈরি, বিক্রির দায়ে মাদক ব্যবসায়ী দ্বিরাজ রবিদাসকে আটক করা হয়।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি (তদন্ত) শামীম আখনজী, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির নামে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শনিবার সকালে আটক দ্বিরাজ রবিদাসকে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!