সবকিছুর ঊর্ধ্বে আমি শ্রমিকদের ভালোবাসি- সাবেক এমপি শাহীন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা- গ্রাম আদালত শক্তিশালী করার তাগিদ বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিহত করছে বিজিবি নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’র কমিটি গঠন  সিলেট ওসমানী মেডিকেলে সার্টিফিকেট জট : ছাতকে ১০৯ মামলার চার্জশিট আটকে আছে সাংবাদিকতায় বিশেষ স্বীকৃতি পেলেন আতাউর রহমান কাওছার ছাতকে দ‌ক্ষিন খুরমা বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন

সবকিছুর ঊর্ধ্বে আমি শ্রমিকদের ভালোবাসি- সাবেক এমপি শাহীন

  • মঙ্গলবার, ২ মে, ২০২৩

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মহান মে দিবস উপলক্ষে কুলাউড়া উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন আয়োজিত আন্তর্জাতিক শ্রমিক দিবস এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীন বলেছেন, নির্মাণ শ্রমিকদের ঘাম ও শ্রমে তৈরি ইমারতে আমরা আয়েশে থাকি। কিন্তুু তাদের কল্যাণে কয়জনই বা কথা বলি ? আমার বিশ্বাস শ্রমিকদের যারা ভালোবাসেন, আগামী দিনে শ্রমিকরা তাদেরকেই প্রতিনিধি নির্বাচিত করবেন। বিগত সময়েও আমি চা শ্রমিকদের মজুরি বৃদ্ধিতে সংসদে সোচ্ছার ছিলাম। এই দেশকে দ্রুত এগিয়ে নিতে হলে শ্রমিকদের ভালোবাসতে হবে এবং কাঙ্খিত মূল্যায়ন করতে হবে। রাজনীতি তথা সবকিছুর ঊর্ধ্বেও আমি শ্রমিকদের ভালোবাসি। জনগণের ভালোবাসা ও সমর্থনে আগামী দিনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলে আমি নির্মাণ শ্রমিকসহ সকল পেশার শ্রমিকদের কল্যাণে কাজ করবো, পাশে থাকবো।

Manual3 Ad Code

গত ১ মে সোমবার কুলাউড়া উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের আহবানে হাজার হাজার নির্মাণ শ্রমিকের সরব অংশগ্রহণে বিশাল র‌্যালি কুলাউড়া শহর প্রদক্ষিণ করে এবং জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়। কুলাউড়া উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মুক্তারের সভাপতিত্বে ও কুলাউড়া সদর ইউনিয়ন নির্মাণ শ্রমিক কমিটির সাধারণ সম্পাদক তারিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীন।

Manual2 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইডিইডি কুলাউড়া উপজেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান, কুলাউড়া উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আক্তার আলী সেবু, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান জলিল, অর্থ সম্পাদক রউফ আহমদ শিবলু, নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতা তৈয়ব আলী, নুর উদ্দিন, দেলোয়ার হোসেন দিলু, সৈয়দ ইয়ামিন আলী, আলীম আহমেদ, ইলিয়াস আহমেদ, আব্দুল করিম, বাবুল আহমেদ, চেরাগ আলী, জসিম উদ্দিন প্রমূখ। শুরুতে কোরআন তেলাওয়াত করেন ফারুক আহমেদ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews