কমলগঞ্জ ৭ দিনব্যাপী হোলি ও খুবাউসি কর্মশালা সমাপ্ত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জ ৭ দিনব্যাপী হোলি ও খুবাউসি কর্মশালা সমাপ্ত

  • মঙ্গলবার, ২ মে, ২০২৩

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমিতে ২০২২-২৩ অর্থবছরে মণিপুরী সংস্কৃতি শিল্পীদের অংশগ্রহণে ৭ দিনব্যাপী হোলি ও খুবাউসি কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (০২ মে) দুপুর ১২ টায় কমলগঞ্জ উপজেলার মাধবপুর মণিপুরি ললিতকলা একাডেমির মণিপুরি সংগীত প্রশিক্ষন কক্ষে ৭ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

একাডেমির গবেষণা কর্মকর্তা প্রভাষ চন্দ্র সিংহের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন একাডেমির নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী যোগেশ্বর চাট্যার্জী, ওস্তাদ বীরমণি সিংহ, কৃষ্ণ কুমারী সিনহা, সাংবাদিক নির্মল এস পলাশ, নাট্য প্রশিক্ষক শুভাশিস সিনহা, হোলি ও খুবাউশি প্রশিক্ষক বিধান চন্দ্র সিংহ।

প্রশিক্ষণের শিক্ষার্থী গীতা সিনহা বলেন, মণিপুরি সমাজের সংস্কৃতির অন্যতম অংশ খুবাউসি ও হোলি একাডেমিক পর্যায়ে প্রশিক্ষণ নিতে পেরে অনেক ভালো লাগছে, সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে প্রশিক্ষণটি খুবই গুরুত্বপূর্ণ। হোলি প্রশিক্ষণের শিক্ষার্থী নিমাই সিংহ বলেন, মণিপুরি সমাজের বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে হোলি প্রদর্শন হয়ে থাকে। এখানে প্রশিক্ষণ নিয়ে তাল, লয় সহ হোলি গায়েন ভঙ্গি শিখতে পরলাম।

Manual6 Ad Code

প্রশিক্ষক বিধান চন্দ্র সিংহ বলেন, একাডেমির আয়োজনে মণিপুরি জনগোষ্ঠীর হোলি ও খুবাউসি প্রশিক্ষণ আয়োজনে মণিপুরি সমাজের ছেলে মেয়েরা এই প্রশিক্ষণের মাধ্যমে আরও পারদর্শী হতে পারবে ও সংস্কৃতি ধরে রাখতে সহায়ক হবে।

Manual6 Ad Code

একাডেমির গবেষণা কর্তাকর্তা প্রভাস চন্দ্র সিংহ বলেন, মণিপুরি ললিতকলা একাডেমি মণিপুরি নৃগোষ্ঠীসহ অপরাপর সকল নৃগোষ্ঠী সাংস্কৃতিক বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণসহ সাংস্কৃতিক কার্যক্রমে ও বিকাশে বিশেষ ভূমিকা রাখছে। খুবাউসি ও হোলি মণিপুরি সমাজের নৃত্য কেন্দ্রিক একটি পরিবেশনা যা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে প্রদর্শিত হয়ে থাকে।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!