কমলগঞ্জে চা বাগানে শিশু ধর্ষণের শিকার : অভিযুক্ত গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে চা বাগানে শিশু ধর্ষণের শিকার : অভিযুক্ত গ্রেফতার

  • রবিবার, ৭ মে, ২০২৩

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানে ৬ বছর বয়সী এক শিশু ধর্ষণে শিকার হয়েছে। এঘটনায় স্থানীয় ইউপি সদস্য অভিযুক্তকে থানায় সোপর্দ করলে তাকে গ্রেফতার দেখানো হয়। ধর্ষনের শিকার শিশুর মা বাদি হয়ে কমলগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। গত শনিবার (৬ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় শমশেরনগর চা বাগনের ৬ নম্বর টিলায় এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার শিশু মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

Manual6 Ad Code

স্থানীয়রা জানান, শমশেরগর চা বাগানের ৬ নম্বর টিলার সানমুন্না রেলীর ছেলে দিপু রেলী (১৭) তার ঘরে কাজের কথা বলে ডেকে নিয়ে পার্শ্ববর্তী ঘরের ৬ বছর বয়সের জনৈক শিশুকে ধর্ষন করে। এর কিছুক্ষণ পরে শিশুটি রক্তাক্ত অবস্থায় ফেরত এসে হাল্লা চিৎকার করে কান্নাকাটি শুরু করে। তখন পাশের ঘরের লোকজন স্থানীয় ইউপি সদস্য ইয়াকুব মিয়ার কাছে নিয়ে গেলে তিনি শিশুসহ ধর্ষক দিপু রেলীকে থানায় নিয়ে যান। পরে ধর্ষনের শিকার শিশুর মা সাঙমা রেলী বাদি হয়ে কমলগঞ্জ থানায় ধর্ষন মামলা দায়ের করেন। এঘটনায় দিপু রেলীকে গ্রেফতার দেখানো হয়। ধর্ষিত শিশুটি স্থানীয় ব্র্যাক স্কুলের ২য় শ্রেণির ছাত্রী।

Manual1 Ad Code

শমশেরনগর চা বাগানের স্থানীয় ইউপি সদস্য মো. ইয়াকুব মিয়া জানান, রাস্তায় খেলাধুলা করছিল শিশুটি। এ সময় ছেলেটি শিশুকে ঘরে কাজ করার কথা বলে নিয়ে যায়। কিছুক্ষণ পর শিশুটি বাড়িতে ফিরে যন্ত্রণায় ছটফট করতে থাকে। একপর্যায়ে শিশুর পরিবারের লোকজনকে ধর্ষণের বিষয়টি জানালে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। পরে ধর্ষক দিপুকে থানা পুলিশের কাছে সোপর্দ করি।

Manual1 Ad Code

কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী বলেন, এঘটনায় নির্যাতিত শিশুর মা বাদি হয়ে কমলগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত দিপুকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!