কুলাউড়ায় প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ায় প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা

  • মঙ্গলবার, ১৬ মে, ২০২৩

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া :: কুলাউড়ার টিলাগাঁও ইউনিয়নের লালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ মে) দুপুর ১২টায় বিদ্যালয়ে এ সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি ও ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল বাছিত এর সভাপতিত্বে ও ওয়েছ আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা পরিষদের ৩নং ওয়ার্ডের (কুলাউড়া উপজেলা) সদস্য মো. বদরুল আলম সিদ্দিকী নানু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন টিলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মালিক, সাবেক চেয়ারম্যান আব্দুল মালিক, লালপুর নয়াবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. মোজাম্মিল আলী, কুলাউড়া প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সজিব আহমদ চৌধুরী, লালপুর নয়াবাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি কয়ছর মিয়া, টিলাগাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. ইসলাম উদ্দিন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো. ময়নুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল আলম, ইউপি সদস্য জুনাব আলী, সমাজসেবক আব্দুস ছোবহান ও শিক্ষক মাসুক আহমদ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মল্লিকা রাণী দেব রায়। অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক/শিক্ষিকাবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

অনুষ্ঠানের শুরুতে সংবর্ধিত ও প্রধান অতিথি বদরুল আলম সিদ্দিকী নানুকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দ।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!