ফুলবাড়ীতে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

ফুলবাড়ীতে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

  • বুধবার, ১৭ মে, ২০২৩

Manual5 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগ ১৭ মে বুধবার জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে। দিবসটি উপলক্ষ্যে সকাল সাড়ে ১১ টায় উপজেলার পোদ্দার মার্কেটে দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতন, সহসভাপতি ডাঃ আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিঠু, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল খালেক বসুনিয়া, কৃষক লীগের সদস্য সচিব লুৎফর রহমান লাভলু, যুবলীগের সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক মিলন, মৎস্যজীবি লীগের আহ্বায়ক আতাউর রহমান রতন প্রমূখ।
সভায় বক্তারা আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগসহ সকল অঙ্গ ও সহযোগি সংগঠনকে সুসংগঠিত করে দলীয় কার্যক্রম জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
কুড়িগ্রাম-২ আসনের সার্বিক উন্নয়নের স্বার্থে নৌকা মার্কার প্রার্থীকে মনোনয়ন দেওয়ার জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে দাবি জানান উপজেলা নেতৃবৃন্দ।
এরপর উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মন্জুরুল ইসলাম বকসি মিলন দেশের মঙ্গল কামনাসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামীলীগ নেতাকর্মীদের সুস্থতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!