বড়লেখার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান দীপক, শ্রেণি শিক্ষক মইনুল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

বড়লেখার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান দীপক, শ্রেণি শিক্ষক মইনুল

  • বুধবার, ১৭ মে, ২০২৩

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এর স্কুল পর্যায়ে উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নিবাচিত হয়েছেন দাসেরবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক রঞ্জন দাস ও শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন ইটাউরী হাজী ইউনুছ মিয়া মেমোরিয়্যাল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মইনুল ইসলাম। মঙ্গলবার জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এর উপজেলা বাছাই কমিটি বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ নির্বাচিতদের নাম ঘোষণা করেছে।

Manual1 Ad Code

জানা গেছে, বাছাই কমিটির ঘোষিত ফলাফল অনুযায়ি মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন ইটাউরী মহিলা আলিম মাদ্রাসার সহকারি শিক্ষক মো. আব্দুস সালাম। স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে আর.কে লাইসিয়াম স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী রওনক জাহান খান। শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত হয়েছে পাথারিয়া ছোটলিখা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী মোয়াজ্জামা লাবিবা বিনতে হামিদ। উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে দক্ষিণ ভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়।

Manual6 Ad Code

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম জানান, উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ নির্বাচিতদের জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের প্রতিযোগিতায় প্রতিদ্ব›দ্বীতার জন্য জেলা বাছাই কমিটি বরাবর বুধবার নামের তালিকা প্রেরণ করা হয়েছে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!